হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে অভিযান চালিয়ে ৩১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।
পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা মোট ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নারী হলেন মোছা. মুনজরা খাতুন (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পানRead More
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More



Comments are Closed