বৈশাখী নিউজ ২৪
সংসদে বাতিল হলো ‘জাতির পিতার’ পরিবারের বিশেষ নিরাপত্তা আইন
বৈশাখী নিউজ ডেস্ক: এবার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে বিল পাস করা হয়েছে জাতীয় সংসদে। এর মধ্য দিয়ে বাতিল হয়ে গেল ‘জাতির পিতার’ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা। বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনে রহিতকরণ বিলটি কণ্ঠভোটে পাস হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বিল আকারে সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ গেজেট আকারে জারিRead More
দায়মুক্তি পেল জুলাই যোদ্ধারা
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে হওয়া সব ধরনের মামলা প্রত্যাহার ও তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘দায়মুক্তি বিল’ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই বিলটি পাসের ফলে চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত থাকা যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা বাতিল হয়ে গেল। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা এখন থেকে সব ধরনের আইনি হয়রানিRead More
নরসিংদীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধর্ষ চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়েছে একটি চোর চক্র। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে , চোর চক্রটি বিদ্যালয়ের বারান্দার গ্রীল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পীকার, এলইডি মনিটর, ৪টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যাবহৃত পিতলের ঘন্টা চুরির পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে। এছাড়াও স্কুলের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিভিআরও চোরদল নিয়ে যায়। ফলেRead More
গাজীপুরে গৃহবধূকে হত্যা ও পুত্রবধূকে জখম করে টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আনিসুর রহমানের বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী আসমা আক্তার (৫০)কে শ্বাসরোধ করে হত্যা ও তার ছেলের স্ত্রী আরিফা আক্তার উর্মি (২২)কে মারধোর ও বেধে রেখে মারাত্মক জখম করা হয়েছে। আরিফারকে ভর্তি করা হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে। আনিসুর রহমান ও তার ছেলে শাকিব হোসেনের অভিযোগ, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত দল। আনিসুর রহমান একটি এনজিওতে এবং তার ছেলে একটি স্কুলে নৈশ প্রহরীর চাকুরীRead More
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বিজিবি ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাচালানীদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকার শুন্য রেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭/৮ জন চোরাচালান চক্রের একটি দল। তাদেরকে তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৫৬ ব্যাটালিয়নেরRead More
নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশRead More
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪
প্রবাস ডেস্ক: নিউইয়র্কের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই বাংলাদেশি বলে জানা গেছে। ওই বাংলাদেশি পরিবার নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাচ্ছিলেন। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, ক্লেভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন। সোমবার (৬ এপ্রিল ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯ এইচ-এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শেরিফ অফিসের তথ্যমতে, লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল রুবেলRead More
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউরোপের ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা দিয়েছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে দেশগুলো। বুধবার (৮ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে। যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তেRead More
সিলেটে ৪৫দিন তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান, শেষে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক প্রদীপ রায় (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বালাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন জলি রানী বিশ্বাস। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পুলিশ জানায়, প্রদীপ রায় উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রাধাকোনা গ্রামের চিত্তরঞ্জন রায় ও মহামায়া রায়ের ছেলে। ভুক্তভোগী জলি রানী বিশ্বাস (২২) পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের গবিন্দ বিশ্বাস ও লক্ষী রানী বিশ্বাসের মেয়ে। অভিযোগRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী,২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১Read More


