বৈশাখী নিউজ ২৪
সিলেটে ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাই – চুরি বন্ধ,মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল শনিবার বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এমএ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রামRead More
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে| বিনাভোটে, মধ্যরাতের ভোটে ও ডামি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল| তাদের শেষ রক্ষা হয়নি| ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে| এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাদেরকে অতীতের ফ্যাসিস্টদের পরিনতির ইতিহাস স্মরণে রাখা উচিত| দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেনা|Read More
সিলেটে পর্নোগ্রাফি মামলায় প্রবাসী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক যুক্তরাজ্য প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া যুক্তরাজ্যপ্রবসীর নাম শাকির আহমদ (৩৬)। তিনি নগরীর সোবহানীঘাট এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে। এসএমপি জানায়, শুক্রবার নগরীর সোবহানীঘাট এলাকায় (মৌবন-৬৭/১) অভিযান চালিয়ে নিজ বাসা থেকে শাকির আহমদকে (৩৬) আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম বিশ্বজিত, বয়স মাত্র ৭ মাস। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেRead More
চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ৯
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকেকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। আটকরদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল। অন্য চারজন হলেন- টেকনাফের শাহ আলম, আজমRead More
সৌদিতে দেয়াল ধসে বাংলাদেশি তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল ধসে চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি তরুণের নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন। নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ।Read More
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এ বার্তায় ভিজিটর ভিসা নিয়ে একজন বাংলাদেশি নাগরিক কতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন, সে সম্পর্কে জানানো হয়েছে এ বার্তায়। শনিবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নতুন এ বার্তা দেওয়া হয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। অর্থাৎ, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রেRead More
সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুর ১টা থেকে ২টার মধ্যে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগ্যান্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ৭ এপ্রিল থানায় মামলা (নং-১৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্তRead More
পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৮ দিনের সংঘাত শেষে অস্থায়ী যুদ্ধবিরতি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। অস্থায়ী এই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বৈঠক। তবে, শান্তি আলোচনায় বসার আগেই কড়া এক সতর্কবার্তা দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তবে কোনও চুক্তি হবে না। শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। খবর সিনহুয়ার। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেRead More
হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজারRead More


