বৈশাখী নিউজ ২৪
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে যাওয়া কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বুধবার (১৫ এপ্রিল) ইরানি সূত্রগুলো এই উচ্চপর্যায়ের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান পৌঁছানোর পরপরই দুই পক্ষের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটন থেকে একটি ‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে এসেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো—ইসলামাবাদে গত সপ্তাহেRead More
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাটই করেনি, বিদেশে পাচারও করেছে। দেশের পুরো ব্যাংকিং খাতকে এস আলম গ্রুপসহ কতিপয় মাফিয়া ও ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে ব্যাংক ডাকাতরাও দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার ফের লুটেরা ও ব্যাংক ডাকাতদের পুনবার্সনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি দেশে ফের ফ্যাসিবাদRead More
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে জাগপা’র লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখা। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর সুরমা মার্কেট এলাকায় থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকার এই লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে গণভোটের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ১১ দলীয় জোটের এই সংগ্রাম জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তারা আরও বলেন, সাধারণRead More
সিলেটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ কামরুল হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল হাসান সিলেটের জকিগঞ্জ উপজেলার মমিনপুর (সয়দাবাদ) গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা এলাকায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন লামাবাজার ভাতালিয়া রোডের বিথিকা-এ/৫ নং বাসার সামনে থেকেRead More
বিশ্বনাথে কুড়ালের আঘাতে একজন নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পতাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনার পরপরই মিজান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দলিপাড়া এলাকার বশির উদ্দিন মহরির ছেলে। বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ প্রভাকর রায় কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মিজানের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। Views:Read More
হজরত শাহ জালাল (রহ.)-এর ‘লাকড়ি তোড়া উৎসব’ পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শত শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় উদযাপিত হলো ‘লাকড়ি তোড়া’ উৎসব। প্রাচীন এই আধ্যাত্মিক ও সামাজিক উৎসবটি শুধু ধর্মীয় আচার নয়, বরং মানুষে মানুষে সমতার বার্তাবাহী এক ঐতিহাসিক পরম্পরা হিসেবে বিবেচিত হয়ে আসছে। সুফি সাধক হজরত শাহ জালাল (রহ.)-এর জীবনের একটি শিক্ষণীয় ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উৎসব এবারও ভক্ত-অনুরাগীদের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। বুধবার (১৫ এপ্রিল) যোহরের নামাজ শেষে হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে মোতাওয়াল্লীর অনুমতিক্রমে শুরু হয় ঐতিহ্যবাহী আয়োজন। ঢাক-ঢোল, ব্যান্ডের বাদ্য এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ‘লালে লাল, বাবাRead More
শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়ার ছেলে। গুরুতর আহত নিহত আকাল মিয়ার ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়েRead More
তেল শেষ হওয়ায় মাঝপথেই থেমে গেলো সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ৩০জন যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। প্রায় ১৩ ঘণ্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ড পৌঁছায়। এরপর তেল শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরই বাসটি বন্ধ হয়ে পড়ে। ফলে গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় বাসটির তেল শেষ হয়ে বন্ধ হয়ে পড়ে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দেয় বাসটি। যাত্রীরা জানান, জ্বালানি তেল নিতে বাসটির চালকের সহকারী বালতি নিয়ে আশপাশের ফিলিং স্টেশনে ঘুরছেন। তবে এক ঘণ্টা পার হলেও বাসটির জন্যRead More
‘ই-হেলথ কার্ড’ দিচ্ছে সরকার, প্রথম পর্যায়ে ৫ জেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার দেশের জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে দেশের পাঁচটি জেলার জনগণ এই সুবিধার আওতায় আসবেন। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলা-Read More
স্পেনে বৈধতা পাবে ৫ লাখ অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ স্পেন প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় আবেদনকারীদের প্রথমে এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী বসবাসে রূপ নিতে পারে। আবেদন করতে হলে অভিবাসীদের অন্তত পাঁচ মাস স্পেনে অবস্থানের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে এবং চলবে জুনের শেষ পর্যন্ত। বৈধতা পেলে এসব অভিবাসী কাজের সুযোগ, সামাজিকRead More


