Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

২০ দিন না খেয়ে ছিলাম, বেঁচে ফিরব ভাবিনি: ইরান ফেরত বাবুল

প্রবাস ডেস্ক: ‘পাখির মতো ঝাঁকে ঝাঁকে বিমান ওড়ে। একটু পরপর মিসাইলের শব্দ। প্রায় ২০ দিন ছিলাম ভাত না খেয়ে। শুধু শুকনো খাবার খেয়েছি। ঘরবন্দি ছিলাম। এক পর্যায়ে মনে হলো, এভাবে মরার চেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দূতাবাসে যাওয়া উচিত। চারদিকে রাস্তাঘাট ভেঙে চুরমার। অনেক ভবন মাটিতে মিশে গেছে। বেঁচে ফিরব বলেও ভাবতে পারছিলাম না।’ এভাবেই ইরানে যুদ্ধের স্মৃতিচারণ করেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের বাবুল মিয়া। তিনি ইরানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আজারবাইজান হয়ে গত ১৫ এপ্রিল গ্রামের বাড়ি ফিরেছেন। কাজের সন্ধানে ২০১৯ সালের জুলাই মাসে ওমানে পাড়ি জমিয়েছিলেন বাবুল। দুই মাসRead More


জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়েছে| আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতনস চালিয়ে শহীদ করেছে| ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল| তাই গত নির্বাচনে জনগণ বিপুল ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে কাজ করেছে| আমাদের সেই বিজয়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে| ক্ষমতায় যাওয়ার ২ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি| জ্বালানী নিয়ে চরম ˆনরাজ্য চলছে| সরকার বাজারRead More


ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে প্রথমবারের মতো একজন রাজনৈতিক ব্যক্তিকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে ভারত। দীনেশ ত্রিবেদী পূর্বে তৃণমূল কংগ্রেস-এর সদস্য হিসেবে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়োগে বাংলাদেশ সরকারের সম্মতি নেওয়া হবে। ৭৫ বছর বয়সী এ অভিজ্ঞRead More


বিয়ানীবাজারে ১০ কোটি টাকা নিয়ে উধাও আদম ব্যবসায়ী দুই ভাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ইতালী যেতে ইচ্ছুক শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন আপন দুই ভাই। তাদের একজন কাওছার হোসেন ইতালীতে বসবাস করেন। অপরজন দেলোওয়ার হোসেন দেশে অবস্থান করে এই টাকা গ্রহণ করেছেন। তারা উপজেলার জলঢুপ পাড়িয়াবহর এলাকার সফাত আলীর ছেলে। এদিকে টাকা ফেরত চেয়ে ভুক্তভোগীরা গতকাল রাতে আদম ব্যবসায়ীদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে মধ্যরাতে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভূক্তভোগীরা জানান, আদম ব্যবসায়ী কাওছার হোসেন ইতালীতে বসবাস করেন। সে সুযোগ নিয়ে তিনি প্রথমদিকে ১০-১২জন লোককে কৃষি ভিসায়Read More


সিলেটে অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে ব্যবসায়ীদের স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিসরনে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ এপ্রিল রবিবার বিকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসাকের হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, বাংলাদেশRead More


সিলেটে সীমান্তে সাড়ে ৪৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। রোববার (১৯ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ আটক করা হয়।Read More


সিলেটে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ডিআই পিকআপসহ একজনকে আটক করা হয়। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে নগরীর চারাদিঘীরপাড় এলাকার আল আমিন-এ/১, হনুফা ভিলা সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১৮-২৭৬৮ নম্বরের একটি ডিআই পিকআপ তল্লাশি করে ৩৫ বস্তায় মোট ১,০৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় রনি আহমদ (৩৪) নামেRead More


আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে সামনে রেখে ‘ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হয় নতুন এ দলটির। দলটির ঘোষিত নীতি ও আদর্শে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচি দিয়েছে নতুন এ দলটি। বিএপি’র সভাপতি হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্তRead More


সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুইদিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ : (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত’ তথ্য প্রযুক্তিRead More


হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করলেRead More