সিলেটে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ডিআই পিকআপসহ একজনকে আটক করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে নগরীর চারাদিঘীরপাড় এলাকার আল আমিন-এ/১, হনুফা ভিলা সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১৮-২৭৬৮ নম্বরের একটি ডিআই পিকআপ তল্লাশি করে ৩৫ বস্তায় মোট ১,০৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় রনি আহমদ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার খাদিমনগর এলাকার কেওয়া গ্রামের বাসিন্দা।
এ তথ্যটি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed