Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশুদের মধ্যে একজন ৭ ও অন্য আরেকজন ৪ বছরের শিশু। সম্পর্কে তারা একে অন্যের আপন চাচাতো বোন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে খেলাধুলা করছিলো তারা। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুইজনের মধ্যে ৭Read More


মাসে দুইবার এলপিজির মূল্যবৃদ্ধি জনস্বার্থ বিরোধী: বাংলাদেশ ন্যাপ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারো এলপিজি গ্যাসের মূল্য ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বৃদ্ধি করে ১৯৪০ টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি বৃদ্ধি করেছে অটোগ্যাসের মূল্যও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। চলতি মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এসব মিলিয়ে সরকারী এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী ও ‘বোঝার ওপর শাকের আঁটি’ হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। সোমবার (২০ এপ্রিল) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানRead More


সিলেটে চার প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রয়, অতিরিক্ত মূল্য আদায়, প্রতিশ্রুত সেবা না দেওয়া এবং পণ্যের গায়ে বাধ্যতামূলক তথ্য না প্রদানের মতো অপরাধের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। র‌্যাব-৯, সিপিএসসি সিলেট, সেনাবাহিনী এবং সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সিলেট নগরীর কালীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করারRead More


জৈন্তাপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও দুই যাত্রী। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালকের একটি হাত শরীল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত চালকের নাম মো. খোকন (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. হানিফের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুজনRead More


শাহজালাল (রহ.) মাজার থেকে নারী চোর চক্রের ২ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ ১১,৮০০ টাকা উদ্ধার করা হয়। রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিকনির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাজারের মহিলা ইবাদতখানার দ্বিতীয় তলা থেকে চোর চক্রের মূলহোতা পপি আক্তার (৩৫) এবং তার সহযোগী শিউলী আক্তার (৩০)-কে আটক করা হয়। পরেRead More


সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সি ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখাRead More


এবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে সরাসরি মন্তব্য করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সোমবার (২০ এপ্রিল) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি এসব কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালি স্বাভাবিক নৌ চলাচলের জন্য সব সময় উন্মুক্ত থাকা উচিত। তবে এ বিষয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেননি। শি জিনপিং বলেন,Read More


এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার   

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ কথা জানান। এ সময়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। মাহদী আমিন বলেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসবেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এরমধ্যেRead More


মঙ্গলবার থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ঘিরে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে নগরীর ৩৭টি কেন্দ্রের আশপাশে চলাচল ও নানা কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন, বহিরাগত বাRead More


মৌলভীবাজারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী-নাহিদ এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা, মেসার্স এসপি অয়েল মিলের মালিকRead More