Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেটের বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজার উপজেলা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে। উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রেRead More


সিলেটে ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, ‘চট্টগ্রামে আমাদের ভাইদের ওপর ছাত্রদল, যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদুভাইরা সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম করার চেষ্টা করতেছে। আপনারা সাবধান হয়ে যান। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে। সিএনজি, মোটরসাইকেলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। এই ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য তারা এখন হল, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। ক্যাম্পাস যেভাবে চলতেছে, সুন্দর গতিতে চলতে দেন। আপনারা ছাত্ররাজনীতির গঠনমূলক কাজ পরিচালনা করেন। তখন ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। অন্যথায় আপনারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাRead More


নওগাঁয় চার খুন: আসামিদের ভয়ংকর বর্ণনা

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনার জট খুলতে শুরু করেছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৩ খুনিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুইজন ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই কিলিং মিশনে অংশ নেয় নিহত হাবিবুরের বোনের স্বামী শহীদুল মন্ডল, তার ছেলে শাহীন মন্ডল, ভাগ্নে সবুজ রানা এবং আপন চাচাতো ভাই স্বপনসহ আরও অজ্ঞাত দুইজন। এদের মধ্যে স্বপন ও বাকি অজ্ঞাতরা পলাতক রয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনিRead More


তনু হত্যায় ১০ বছর পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে, মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমান (৫২)কে গ্রেপ্তার করে পিবিআই। আজ বুধবার বিকেলে তাঁকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মমিনুল হকের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম গ্রেপ্তার হাফিজুরের সাত দিনের রিমান্ড আবেদনRead More


সুনামগঞ্জে মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনছর আলী (২৮) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বুধবার (২২ এপ্রিল) সকালে পাশের ভাদেরটেক গ্রামের পূর্ব দিকের হাওরের জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনছর আলী পেশায় মোটরসাইকেল চালক ছিলেন এবং ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি ভাদেরটেক গ্রামের দুই শ্রমিককে যাদুকাটা নদীর লাউড়েরগড়Read More


মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচী খুন, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের আঘাতে বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বকুল বেগম উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী। আহতরা হলেন—বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া (৩৫), একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাঈদুল ইসলাম (১৮) এবং আমিনুল ইসলাম (১৬)। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলিম মিয়া তার ভাইয়ের ঘরেRead More


দক্ষিণ সুরমায় ব্রি’র আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় “আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি” বিষয়ক এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন সিলেটের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণে উপজেলার মোট ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক ধান চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে মূলRead More


হবিগঞ্জে শিকলবন্দি অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিশু উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুরা হলো—হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)। তারা সম্পর্কে আত্মীয় এবং একই মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে। স্থানীয়রা জানান, বিকেলে দুই শিশুকে শিকল বাঁধা অবস্থায় বাজারে ঘোরাফেরাRead More


সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মশিউর রহমানকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এRead More


হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৯০ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়াRead More