সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মশিউর রহমানকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত রোববার (১৯ এপ্রিল) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More



Comments are Closed