Main Menu

সিলেটে ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, ‘চট্টগ্রামে আমাদের ভাইদের ওপর ছাত্রদল, যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদুভাইরা সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম করার চেষ্টা করতেছে। আপনারা সাবধান হয়ে যান। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে। সিএনজি, মোটরসাইকেলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। এই ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য তারা এখন হল, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। ক্যাম্পাস যেভাবে চলতেছে, সুন্দর গতিতে চলতে দেন। আপনারা ছাত্ররাজনীতির গঠনমূলক কাজ পরিচালনা করেন। তখন ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। অন্যথায় আপনারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চান, ছাত্রশিবির তা হতে দিবে না।’

Manual7 Ad Code

বুধবার (২২ এপ্রিল) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাজু আরও বলেন, ‘জুলাইকে পুঁজি করে তাদের নেতা দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, তারা এই জুলাই সনদকে গ্রহণ করে নাই। তারা জুলাইয়ের সকল সনদ বাতিল করে দিয়েছে। এই যে ব্যর্থতা, তারা মনে করছে জনগণ যেকোনো সময় দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনকে ঢাকার জন্য তারা কোনো কর্মসূচি না পেয়ে ছাত্র হত্যার কর্মসূচি নিয়েছে। আর কোনো ক্যাম্পাসে তাঁবেদারি চলবে না, ছাত্র হত্যা চলবে না।ক্যাম্পাস যেভাবে পরিচালিত হয়েছে, ছাত্ররা যেভাবে ছাত্র সংসদ নির্বাচিত করেছে, সেই ছাত্র সংসদ প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবে। অন্যথায় কেউ কোনো সমস্যা তৈরি করলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Manual3 Ad Code

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান।

এছাড়াও সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code