বৈশাখী নিউজ ২৪
চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েRead More
মে দিবসে স্ববেতনে ছুটি কার্যকরের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ১৪১-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ সর্বাত্নক ছুটি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩)। ২৩ এপ্রিল বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদ রাশেদ আহমদ ভূইয়া’র পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশRead More
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে দূর্ঘটনায় বাবার মৃত্যু, বাকরুদ্ধ ছেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা ছেলে এমন দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনেল গোপশহর এলাকার বাসিন্দা এবং মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় জুনেল আহমদ তার তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছেলে লাবিবকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি একটি বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ি (লং ভেহিকেল) ওভারটেকRead More
কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় হবিগঞ্জের মুজাহিদ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তাদের যাত্রা রূপ নেয় শোকাবহ ঘটনায়। অভিযোগ অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক চালক তাদের বহনকারী ই-হেইলিং গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ২২ বছর বয়সী মুজাহিদ মিল্লাদ। গুরুতর আহত হন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা (২৩), যিনি বর্তমানে কুয়ালালামপুর হাসপাতাল -এ চিকিৎসাধীন। তার পায়ে ভাঙন ধরা পড়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ৩১ বছর বয়সী এক সেনাসদস্য, যিনি দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন বলে সন্দেহRead More
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালেরRead More
দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গে বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চRead More
কমলগঞ্জে বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় বাপ দাদার আমল থেকে বসবাস করে আসছেন মহেব উল্লাসহ শতাধিক পরিবার। বনবিভাগের বিধি অনুযায়ী নিজ নিজ বাড়িতে শাক সবজি ও ফল ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। সম্প্রতি মহেব উল্লা ও তার ছেলের লাগানো শখের কমলা বাগান ও আনারস বাগানের কমলা ও আনারস গাছ কেটে মহেব উল্লা (৭৫) ও তার পরিবারের সদস্যদের মারধর করেন স্থানীয় বনপ্রহরীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরেজমিন ঘটনাস্থল কালেঞ্জি গ্রামে গিয়ে মহেব উল্লার ছেলে আলী হোসেন ও প্রতিবেশী ভিলেজারদের সাথে কথা বলে জানা যায়, মহেবRead More
কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বিশিষ্ট রাজনীতিবিদ, কমলগঞ্জ পৌরসভার রামপাশা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার (৮০) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাত রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার এসআই বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অবRead More
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতিRead More
সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শুধু ইসলামী ব্যাংক নয়, দেশের ব্যাংকিং খাতকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল। এস আলম ও বেক্সিমকোসহ একাধিক লুটেরা কোম্পানী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। বিগত অন্তর্বর্তীকালিন সরকার ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্টাইলে লুটেরা ও পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন পরিবর্তন করেছে। সরকার ৩ কোটি গ্রাহকের আস্থার জায়গা ইসলামী ব্যাংকে এস আলমকে পুনর্বাসনের ষড়যন্ত্র শুরু করেছে। এর পরিনতি ভালো হবেনা। কারণ দেশে ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টাRead More


