Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অবশেষে বাবার পর বড় ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদ মারা গেছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে। তিনি ৫নং কালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। জানা যায়, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে শহিদ তার ছোট মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই দিন একই ঘটনায় শহিদের বাবাও ছোট ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন, যাRead More


হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন। অভিযানকালে শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্টRead More


পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)। আবেদন চলবে ২৭ মে পর্যন্ত। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। পদের নাম: এএসআই (নিরস্ত্র) শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান)। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিতRead More


হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় চলমান কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন ৪–৫ দফা বজ্রপাত, দমকা হাওয়া, প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি আঘাত হানছে জেলার বিভিন্ন এলাকায়। এতে একদিকে মানুষের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে ঘটছে প্রাণহানির ঘটনাও। সোমবার (২৭ এপ্রিল) কালবৈশাখীর তাণ্ডবে জেলায় অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়িরRead More


সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এসময় একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শাহপরাণ থানার এসআই জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি বটেশ্বর এলাকার নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনেRead More


নাগরিকত্ব ছাড়তে ভিড়: যুক্তরাষ্ট্র ছাড়ছেন হাজারো মার্কিন নাগরিক

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ প্রক্রিয়া, উচ্চ খরচ এবং রাজনৈতিক-সামাজিক অসন্তোষের কারণে অনেক মার্কিন নাগরিক মনে করছেন, নাগরিকত্ব ত্যাগ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। বিভিন্ন দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের অভিজ্ঞতা বলছে, নাগরিকত্ব ছাড়ার প্রক্রিয়া সহজ নয়। লন্ডন, সিডনি বা কানাডার বড় শহরগুলোতে মার্কিন কনসুলেটে আবেদন করতে গেলে ছয় মাস থেকে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এই সময়সীমা ১৪ মাস পর্যন্ত গড়াচ্ছে। দীর্ঘদিন লন্ডনে বসবাস করা মার্গোর মতো অনেকে বাধ্য হয়ে অন্য দেশের কনসুলেটে গিয়ে নাগরিকত্বRead More


হবিগঞ্জে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রবিন মিয়া আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে রবিন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদার জানান, খবর পেয়ে পুলিশRead More


সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি থাকা এক শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। মারা যাওয়া শিশুর বয়স ১ বছর ৫ মাস। সে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিন্নাতপুর গ্রামের বাসিন্দা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যাRead More


সিলেটে ভূমিহীন অসহায় মানুষের বাসস্থানের দাবিতে স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহর ও আশপাশ এলাকায় বসবাসরত অসহায়, সহায়-সম্বলহীন ও ভূমিহীন পরিবারের পক্ষ থেকে বাসস্থানের দাবিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক সিলেট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভূমিহীন এসব পরিবার দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশই রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। নদীভাঙন, ঋণের বোঝা এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক কারণে জমি-জমা হারিয়ে তারা শহরের বিভিন্ন বস্তিতে বসবাস করতে বাধ্য হয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশ, অর্ধাহার-অনাহার এবং অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে তাদের দিন কাটছে। উল্লেখ করা হয়, একটি জাতীয় জরিপ অনুযায়ী শহরের বস্তিতে বসবাসকারী প্রায়Read More


কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত নিমজ্জিত হচ্ছে। পতনঊষার ইউনিয়নের কেওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়ছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত এই চিত্র পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, গত দু’দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল রাত থেকে দ্রুত কেওলার হাওরে প্রায় ৫শ’ হেক্টর বোরোধান ডুবে গেছে। এছাড়া মুন্সিবাজার, শমশেরনগর ইউনিয়নের নিন্মাঞ্চলেও বোরোধান এবং সবজি ক্ষেত নিমজ্জিত হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজারRead More