Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মানুষের বদলে এআই নিয়োগ: কর্মী ছাঁটাই অবৈধ ঘোষণা চীনের আদালতের

আন্তর্জাতিক ডেস্ক: খরচ কমানোর অজুহাতে কোনো প্রতিষ্ঠান চাইলে মানুষকে বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করতে পারবে না—এমন যুগান্তকারী রায় দিয়েছে চীনের একটি আদালত। রায়টি কর্মী স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনার সূত্রে জানা যায়, চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে তার জায়গায় একটি এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার শুরু করে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এতে খরচ কমবে। তবে চাকরিচ্যুত ওই কর্মী বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। পরে আদালত কোম্পানির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালত স্পষ্টভাবে জানায়,Read More


ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি, ৪২ দিন ধরে নিখোঁজ নবীগঞ্জের যুবক

প্রবাস ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জের এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরও ছেড়ে না দেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। বর্তমানে আরও ২৫ লাখ টাকা দাবির পাশাপাশি নির্যাতনের পর গত ৪২ দিন ধরে ওই যুবক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে পরিবার। নিখোঁজ যুবকের নাম রায়হান চৌধুরী (৩০)। তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, রায়হানের বাবা আবু তাহের চৌধুরী গত ১৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব পরিচয়ের সূত্র ধরেRead More


দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মর্মান্তিক সংঘর্ষে ৮ জনের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক| এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এধরণের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি| তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান| এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষয়ক্ষতি দাবী করেন| পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন| তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধেRead More


মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

বৈশাখী নিউজ ডেস্ক: মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গতRead More


হামে শিশুমৃত্যু: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: হাম রোগে শিশুমৃত্যু এবং হারিয়ে যাওয়া এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। রোববার (৩ মে) বিকালে রাজধানীর মিরপুর-২ গ্রামীণ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাম (হিউম্যানিটেরিয়ান ইউনিটি উইথ মোরালিটি) নামের একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য যেকোনো সরকারের সবচেয়ে বড় প্রাধিকার, কিন্তু মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় গিয়ে ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। আমাদের শিশুদের বিকলাঙ্গ,Read More


সুনামগঞ্জে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শাশুড়ি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রুবিনা আক্তার (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, এRead More


সিলেটে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকালে নগরীর দক্ষিণ সুরমা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। সিলেট জেলায় মোট লক্ষ্যমাত্রা ধান ৮,২৫১ মে.টন, সিদ্ধ চাল ৮,৫৩৯ মে.টন এবং আতপ চাল ৫,৩০৩ মে.টন। সিলেট সদর খাদ্য গুদাম লক্ষ্যমাত্রা ধান ৪৯৯ মে.টন, সিদ্ধ চাল ৩,৯৮২ মে.টন এবং আতপ চাল ২,৫৬২ মে.টন। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা), সিদ্ধ চাল ৪৯ টাকা এবংRead More


হজে বয়সসীমা শিথিল করল সৌদি

ধর্ম ডেস্ক: হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপ করা ১৫ বছরের ন্যূনতম বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগের নীতি পুনর্বহাল করায় এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু ও কিশোররা পরিবারের সঙ্গে হজ পালনের সুযোগ পাবে। সৌদি সরকারের এ সিদ্ধান্ত ৩ মে থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) ও হজ অধিদফতর নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছরের কম বয়সি হওয়ায় যেসব হজ ভিসা আগে বাতিলRead More


ঈদে হবেনা পশুর সংকট, চাহিদার চেয়ে ২২ লাখ বেশি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার মোট পশুর চাহিদা ১ কোটির কিছু বেশি হলেও খামারিদের কাছে গরু, ছাগল ও ভেড়াসহ ১ কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে সংকটের আশঙ্কা নেই। মন্ত্রী জানান, চাহিদার তুলনায় দেশে এ বছর ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকবে। রবিবার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এইRead More


মৌলভীবাজারে ১ কোটি ১৬ লাখ ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আবুল হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে মোট ৫ হাজার ৭৬০ কেজি ওজনের ১৯২ বস্তা জিরা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটিRead More