Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য বড় সুসংবাদ

প্রবাস ডেস্ক: স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য বড় ধরনের সুসংবাদ নিয়ে আসছে ২০২৬ সালের নিয়মিতকরণ প্রকল্প। এই বিশেষ উদ্যোগের আওতায় যোগ্য অভিবাসীরা দেশটিতে আইনিভাবে বসবাস ও কাজ করার অধিকার পেতে যাচ্ছেন। তবে স্পেনে বৈধতা পাওয়ার এই প্রক্রিয়াটি ইউরোপের অন্যান্য দেশে বসবাসের ক্ষেত্রে কতটা সহায়ক হবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্পেনের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশটিতে থাকা অনিয়মিত জনশক্তিকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করা। এর অধীনে যোগ্য অভিবাসীরা যেসব সুবিধা পাবেন। কাজের অনুমতি: যে কোনো খাতে আইনগতভাবে কাজ করার সুযোগ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধনের সুবিধা। স্বাস্থ্যসেবা: স্পেনের সরকারিRead More


নেভি ব্লু শার্ট বহাল, খাকি প্যান্টে ফিরছে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ইউনিফর্মে পুলিশের ওপরের অংশে আগের নেভি ব্লু শার্ট বহাল রাখা হলেও নিচের অংশে খাকি প্যান্ট যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত পোশাক নিয়ে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে সন্তুষ্টি নেই। এই পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং মানানসই নয় বলেই পুলিশ বাহিনীর আবেদনেরRead More


ছাতকে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়। সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫০), ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন, তিওর জালাল গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলার বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪Read More


ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মুত্যু বার্ষিকীতে বিপিজেএ-র দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ আসর নগরীর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ- সাধারণ সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ,Read More


দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় ৯ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৯ জন নির্মাণশ্রমিক নিহত এবং ৫ জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ| শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। সোমবার (৪ মে) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীরRead More


হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার হস্তান্তর করেন। এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের জানান, পবিত্র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মাজার এলাকায় ওরসের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানেRead More


সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনে ২২ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক আজ (সোমবার ৪ মে) পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ ভঙ্গের দায়ে ২ জন ব্যক্তি ও ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে পাহাড়/টিলা কর্তণ, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্তভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২ লাখ ৩৬০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। আরোপিত ক্ষতিপূরণের অর্থ আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহতRead More


বজ্রপাতে মৃত্যু ঝুঁকি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস ব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছর প্রাক বর্ষা মৌসুমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দেশের ৩ হাজার ৬৫৮ জন মানুষ। শুধু ২০২৫ সালে প্রাণ হারিয়েছেন ২৬৩ জন। ২০২৬ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মাত্র ৪৮ ঘন্টায় সারাদেশে বজ্রপাতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মোতাবেক দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে । মার্চ, এপ্রিল এবং মে মাসে বজ্রপাতের পরিমান বেশি থাকে। এই দুর্যোগ নিয়ে ছাতকের সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এগিয়ে এসেছেRead More


ইউরোপের ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: এবার বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ইউরোপের শেনজেনভুক্ত ২৯ দেশের দূতাবাস। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদেরকে শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থানের ব্যাপারে কড়াভাবে সতর্ক করা হয়েছে বার্তায়। সোমবার (৪ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় দূতাবাসগুলো। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতেRead More


যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সতর্ক উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে ছিল। তখন এটিতে মিসাইল হামলা চালানো হয়। জাস্ক দ্বীপের কাছ দিয়ে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে। তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি। এদিকে ইরান এ হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতেRead More