Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে হাম। টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রোগটিকে। প্রতিদিনই প্রাণ যাচ্ছে একের পর এক কোমলমতি শিশু, খালি হচ্ছে মায়ের কোল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মৃত্যু ঘটেছে আরও ৭ শিশুর। শুক্রবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৯৪ জনের শরীরে পাওয়া গেছে হাম ও এর উপসর্গ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত সবশেষ আপডেট অনুসারে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়েRead More


সিলেটে নিখোঁজের দুইদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে দিনমজুরের কাজ করেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।Read More


সিলেটে শিশুকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার চান্দাই এলাকায় দিনদুপুরে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। জানা যায়, গত বুধবার (৬ মে) সকালে চান্দাই গ্রামের বাসিন্দা ও চান্দাই পীরের বাড়ি জামে মসজিদের ইমামের স্ত্রী তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সিলাম-চান্দাই-টিওরগাঁও সড়কে একটি পালসার মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা প্রথমে শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং শিশুর গলায় ছুরিRead More


জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকার নজরদারি রাখবে বলেও জানান তিনি। শুক্রবার (৮ মে) সকালে সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে পণ্য মূল্য খুব বেশি বাড়ার কথা না। কেউ যদি বাড়তি মূল্য রাখে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে দাম বাড়বে বলে অনুমান করেও দাম বাড়িয়ে দেওয়া ঠিক না। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছেRead More


সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যা বিভাগজুড়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তাদের বয়স ছিল পাঁচ থেকে সাত মাসের মধ্যে। সর্বশেষ এই তিনজনসহ সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যাRead More


জামালপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। জরিমানা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শীলদহ গ্রামের মো. শিপন (২১), মো. ইব্রাহিম (২৭) ও মো. ইউসুফ আলী (২২) । রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক এবংRead More


ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ইলাশপুর বার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-শেরপুর সড়কের বিরতিহীন একটি বাস ৩০-৪০ জন যাত্রী নিয়ে সিলেটে আসছিল। পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি যাত্রী নিয়ে খালে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন আহত হলেও গুরুতর নয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগতির বাসটি একজন পথচারীকে বাঁচাতে গিয়েRead More


হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান-যুক্তরাষ্ট্র। তবে এর মাঝে আবারও পালটাপালটি হামলা শুরু করেছে দুই দেশ। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনার মুখে পড়েছে। সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বাহিনী তাদের একটি তেলবাহী ট্যাংকারে প্রথম হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তেহরান। জবাবে আইআরজিসি নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডRead More


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। প্রতি বছর এই দিনটি বাঙালির কাছে শুধু একজন কবির জন্মদিন নয়, বরং সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয়ের এক বিশেষ দিন হয়ে ওঠে। দেশজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। বাংলা সাহিত্য, গান, গল্প, নাটক, প্রবন্ধ ও চিত্রকলায় নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে গেছেন রবীন্দ্রনাথ। তাঁর লেখা গান, কবিতা ও চিন্তাধারা যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে আসছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বদরবারে সম্মানের আসনে পৌঁছে দেন তিনি। শুধু সাহিত্য নয়, শিক্ষা, কৃষি ওRead More


সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত এক শিশুর বয়স ছিল আট মাস। তার বাড়ি সিলেট সিটি করপোরেশন এলাকায়। অপর শিশুর বয়স ছিল ছয় মাস। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। দুই শিশুর মধ্যে একজন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ও অপরজন সন্ধ্যা ৭টায় মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২২Read More