বৈশাখী নিউজ ২৪
সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিক, সম্পাদক মনসুর লস্কর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর ৫৩ সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু ও সদস্য মনোরঞ্জন তালুকদার এর যৌথ উপস্থাপনায় সভায় অতিথি ও গণদাবী পরিষদের সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক ইদ্রিস আলী, আনোয়ার হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সমাজসেবক মোছলেহ উদ্দিন, বেলাল উদ্দিন, সুসেন্দ্র চন্দ্র সরকার, আলহাজ¦ মনছুর আহমদ লস্কর, জাহান জেব ইবনে খালেদ, মনোরঞ্জনRead More
সিলেটে বয়স্ক মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহযোগিতায় সিলেট নগরের বৃহত্তর পাঠানটুলা এলাকার বয়স্ক মায়েদের মাঝে তাদের নিজস্ব খরচ নির্বাহের জন্য প্রায় ২৪ জনের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে মোহনা সমাজ কল্যান সংস্থার প্রধান কার্যালয়ে নগদঅর্থ বিতরণ করা হয়। মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি করিমউল্লাহ হেলাল সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক দেবজ্যোতি মজুমদার রতন পরিচালনায় এসময় উপিস্থত ছিলেন, মোহনা সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি, মকবুল হোসেন খান, অর্থ সম্পাদকRead More
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন আজকের অবস্থানে পৌঁছাতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের রক্ত, মেধা, শ্রম ও ঘাম জড়িত রয়েছে। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে আমাদের ভাইয়েরা শুধু তাদের যৌবনের গতিপথ বদলে দেন নি, বরং বদলে দিয়েছিলেন সমাজ ব্যবস্থা। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যে কোন কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।Read More
ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী
প্রবাস ডেস্ক: ইংল্যান্ডের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির জন্য যখন নানা জায়গায় হতাশার খবর আসছিল এবং রিফর্ম ইউকে-এর উত্থান আলোচনায় ছিল, ঠিক সেই সময়ও নিজের জনপ্রিয়তা ও অবস্থান অটুট রেখেছেন শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী। তিনি ওয়েল্ডস্টোন উত্তর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই জয় লেবার পার্টির স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। জানা যায়, এই ওয়ার্ডের দুইটি কাউন্সিলর আসন দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে লেবার পার্টি এর দখলে ছিল। তবে এবারের নির্বাচনে একটি আসন কনজারভেটিভ পার্টি -এর কাছে চলে যায়। এমন পরিস্থিতিতে কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর বিজয়Read More
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৯ মে শনিবার সকালে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চিতলমাটি এলাকায় সংগঠনের ৬নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন,Read More
হবিগঞ্জে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত, বৌদ্ধ বিহার নির্মাণের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ ‘বুদ্ধ পূর্ণিমা’ ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) হবিগঞ্জ বৌদ্ধ বিহারের উদ্যোগে শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী শনিদেব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চট্টগ্রামের আবুরখীল জেতবন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে স্বাগত অভিবাদন জ্ঞাপন করেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি বাবু সাধন বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবেRead More
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মুহাম্মদ নাইম (২৩), নাইমুর ইসলাম জিহাদ (২৪), রেহানা বেগম ও মনির আহমদ (২৫)। নিহত জিহাদ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন মুহাম্মদ মাসুম (৩০), আরাফাত (২২), দ্বীপ দত্ত (৩০) ও রিয়াজসহ (২৮) আরও অনেকে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।Read More
সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক সিলেট সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ চোরাচালানী অভিযানে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (৯ মে) ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ও বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকা জুড়ে এই অভিযান চালানো হয়। এ সময়ে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, শিং মাছ, সুপারি, ট্রাউজার এবং পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি ও পাথর আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারRead More
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫)Read More
কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগান এলাকার অনিল তেলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানRead More


