বৈশাখী নিউজ ২৪
সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তাঁরা সমাজের দর্পন, জাতির বিবেক। তাদের কলমের শক্তিতে মানুষের আশা-আকাংক্ষা, সমাজের সমস্যা, অন্যায়-অনিয়ম এবং উন্নয়নের বাস্তব চিত্র জাতির সামনে উঠে আসে। একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, সিলেট শহরের প্রতিটি উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-সংস্কৃতি ওRead More
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা যেন থামছেই না। শনিবার (৯ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নারী ও শিশুও হতাহত হয়েছে। রোববার (১০ মে) সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন,Read More
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে দেশটির নিউক্যাসল শহরে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরেRead More
ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপির হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (৯ মে) রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে উস্কানিমূলক ইঙ্গিত ও মন্তব্য করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেRead More
সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৯ মাস ও আরেকজনের ৮ মাস। একজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায় ও অপরজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। তাদের মধ্যে একজন মারা গেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রোববার (১০ মে) গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। সূত্রটি জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৩ শিশু। এদিকে,Read More
ঘরে সিগারেট জ্বালাচ্ছিলেন কালাম, আগুনে দগ্ধ ৫
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নী (১০) ও কথা (৭) এবং ছেলে মুন্না (১২। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা ভবনের নিচতলায় এ ঘটনাRead More
এবার হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। খরব প্রেস টিভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে, তাদের এই হঠকারী সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি জানান,Read More
সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ ট্রাক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ করা হয়। শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কালিঘাট এলাকার ছড়ারপাড় পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় থাকা একটি হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক তল্লাশি করে ৪৩ বস্তা ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফুসকার ওজন প্রায় ২ হাজার ১৫০ কেজি এবং যার আনুমানিক বাজারমূল্যRead More
মধ্যরাতে দোহারে বসত ঘরে আগুন, স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দোহার থানার বিলাশপুর-রাধানগর এলাকায় বসত ঘরে আগুন লাগার পর সালাম শিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫) এর মর্মান্তিক মুত্যু হয়েছে। তবে আগুনের লেলিহান থেকে আলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান ও এক নাতি। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া একটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা পরিবারের ৫Read More
গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, পিকআপে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মধ্যপীরের বাগ এলাকার সেলিম হোসেন (৪০), গাজীপুর জেলার শ্রীপুর থানার বন্দিভাঙ্গা গ্রামের আজহারুল ইসলাম এবং সিলেট সদর এলাকার কৃষ্ণ (৩৫)। পুলিশ জানিয়েছে, তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রোববার (১০ মে) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এRead More


