সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৯ মাস ও আরেকজনের ৮ মাস।
একজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায় ও অপরজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
তাদের মধ্যে একজন মারা গেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
রোববার (১০ মে) গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
সূত্রটি জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৩ শিশু।
এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২৬৮ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারো হাম রোগ শনাক্ত না হলেও এই সময়ে হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১২৮
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরওRead More
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২Read More



Comments are Closed