বৈশাখী নিউজ ২৪
দেশের তিন বিভাগে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (১০ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এ সময়ে সিলেট বিভাগ, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এর জেলাগুলোতে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও জানান, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে। তবে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমাRead More
“সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌখিন কৃষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের উদ্যোগে গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে) বিকেলে নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামের মুক্ত প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রুপের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নগর জীবনে সবুজায়ন বৃদ্ধি এবং ছাদ কৃষির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাRead More
সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা সামগ্রী প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এসেছেন এবিএম ফাউন্ডেশন এবং বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব। রোববার (১০ মে) দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথকভাবে এবিএম ফাউন্ডেশন ও বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে হামের চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল এবিএম ফাউন্ডেশন পক্ষ থেকে ৫০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ৫০০পিস ইনফিউশন ৫০০ মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%), ৮৪ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর ও ২০০ বোতল মিনারেল ওয়াটার এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুসRead More
জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। রোববার (১০ মে) বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হন। একই গ্রামের অপর মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজিRead More
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আখি জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান গুছাতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। Views: 171
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে দুই পরিবারের সংঘর্ষে মানউল্লাহ মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা নামক স্থানে এ ঘঠনা ঘঠে। নিহত মানউল্লাহ মিয়া (৬০) শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কার মৃত ভুইয়া মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল৷ রোববার সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালি দেন। দুপুরে হাওর থেকে ফিরে মানউল্লাহ বিষয়টি জানতে পেরে জাহেদাRead More
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। রোববার (১০ মে) দুপুরে ধুলিয়াখাল বাইপাস এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে জাহিদুল ইসলামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃন্দাবন সরকারি কলেজসহ বিভিন্নRead More
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। সারজিস আলম বলেন, আগামী ঈদের আগেই আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। তিনি আরওRead More
সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে হকারদের উপর পুলিশ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্যাতন বন্ধ এবং বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগ দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান দেন হকাররা। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান,Read More
শ্রীমঙ্গলে দুইদিনে তিন জনের মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুটি চা বাগান এলাকার পুকুর ও টিলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে শহরে রিকসা চালাতে দেখেছে। এদিকে একই দিন বিকেলে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে আবিদ আলী নামে একRead More


