Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ৯ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো-ন-১২-৮০০০ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৪,০০৪ পিস CIOP-G Cream, ২,২০০ পিস BETNOVATE-N Cream, ২,৬৮৮ পিসRead More


সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গে মৃত্যু যেন থামছে না। সোমবার (১১ মে) বিকেল ৪টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। জ্বর, সর্দি-কাশি, শরীরে র‍্যাশ ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে একের পর এক শিশু ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। সোমবার বিকেল পর্যন্ত সিলেটে হামের বিশেষায়িত শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ১২০ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এপর্যন্ত সামসুদ্দিন হাসপাতাল থেকেRead More


‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীর মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, ইকবাল আহমদRead More


সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো, গ্যাসের প্রিপেইড মিটারের মতো বিদ্যুতের প্রিপেইড মিটারের কাজ দ্রুত সম্পন্ন ও জ্বালানি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের দাবিতে ১১ মে সোমবার বিকাল ৪ টায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্যসচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়Read More


এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদরাসাগুলো। সোমবার (১১ মে) ‘সিলেট বিভাগ কওমী মাদরাসা সংরক্ষণ পরিষদ’ এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানিয়েছে। বিগত দুই সরকারের ষড়যন্ত্র ও অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতৃবৃন্দ এ ‘কঠিন’ সিদ্ধান্তের পথে হাঁটলেন। সোমবার দুপুরে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ এদ্বারা ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্যসচিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। তিনি বলেন- প্রাচীনকাল থেকে ইসলামের হেফাজতের জন্য বিশ্বজুড়ে কওমি মাদরাসাগুলো কুরআন ও হাদিসের শিক্ষার প্রচার-প্রসার করে আসছে।Read More


কুলাউড়ায় নিজের গরুর আঘাতে প্রাণ গেলো মালিকের

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা গরুর আঘাতে কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কালাম মিয়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরণচাপ গ্রামের বাসিন্দা। রোববার (১০ মে) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার বিকেলে মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। এসময় সন্ধ্যা ঘনিয়ে আসায় গরুটি হঠাৎ অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।Read More


গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

বৈশাখী নিউজ ডেস্ক: মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গপরিচয় প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি চরম বৈষম্য উল্লেখ করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা শুধু অনৈতিক চর্চাই নয়, এটি কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবংRead More


তৈরি হচ্ছে বজ্রমেঘ, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রমেঘের কারণে সিলেটসহ দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের তিন বিভাগের বিভিন্ন এলাকায়। বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তা থেকে জানা গেছে এসব তথ্য। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবংRead More


মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও। চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ভূমিকম্প হয়েছেRead More


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ফাঁকা ২৮টি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে মেধা তালিকা ১ থেকে ১৯৮ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। প্রথম দিন ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়। আসন ফাঁকা রয়েছে ২৮টি। কলেজ সূত্র জানায়, ফাঁকা থাকা শুন্য আসনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে না। শিক্ষার্থীকে ফোনে কল করে নিশ্চিত করে ডাকা হবে। কলেজে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। আগামী ১৪ মে বৃহস্পতিবার ফাঁকা আসনে ভর্তিRead More