Main Menu

সিলেটে ৯ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো-ন-১২-৮০০০ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

Manual7 Ad Code

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৪,০০৪ পিস CIOP-G Cream, ২,২০০ পিস BETNOVATE-N Cream, ২,৬৮৮ পিস Milk Rice Johnson’s Baby Cream। যার মোট আনুমানিক বাজারমূল্য ৯,৩৩,৭৬০ টাকা।

এ ঘটনায় মোঃ আমিনুর রশিদ জুবের (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার লামাশ্যামপুর এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৩, তারিখ ১১ মে ২০২৬ইং।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code