Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

‘ভিসা বন্ড’র অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে ব্যাংকের মাধ্যমেই এই অর্থ পাঠানো যাবে, যা এতদিন বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ছিল। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে বাধ্য হলে, ব্যাংকগুলো এখন আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ভিসা আবেদনRead More


চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এখন ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালুRead More


শান্তিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডবর-জগন্নাথপুর সড়কের সিচনী ব্রীজ এলাকায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং আহত সাকিবুর ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র। নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তার চাচার মোটরRead More


সিলেটে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়ম, বিআরটিএর কর্মচারী কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স (ডি/এল) পরীক্ষায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট সার্কেলের এক কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও চার দালালকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে সিলেট কালেক্টরেট ভবনের সামনে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় দালালদের সঙ্গে যোগসাজসের দায়ে মাস্টাররোলে কর্মরত মামুন রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দালালদের সহযোগিতায় লাইসেন্স প্রার্থীদেরRead More


শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা

পর্যটন ডেস্ক: শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসসমূহ। সোমবার (১১ মে) এক বার্তায় দূতাবাসগুলো জানায়, শেনজেন ভিসা থাকলেই কোনো দেশে প্রবেশ নিশ্চিত হয় না। ভ্রমণের চূড়ান্ত অনুমতি দেয় সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশ। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণকারীদের অবশ্যই ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশন, রিটার্ন টিকিট এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে সীমান্ত পুলিশ এসব তথ্য যাচাই করতে পারে। বার্তায় আরও বলা হয়, ‘ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। তবে শেনজেন অঞ্চলে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের। তাই প্রয়োজনীয়Read More


সিলেটে সাইকেল চুরি করে ভাঙারির দোকানে বিক্রি, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর থানার তারাকান্দা বাজার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মুমিন হাসান রাব্বি (২১), বর্তমানে সিলেট নগরের শামিমাবাদ এলাকার বাসিন্দা, এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রাম এলাকার বারেক মিয়ার ছেলে আব্দুল মালেক (২৩), বর্তমানে নগরের শেখঘাট এলাকায় বসবাস করছেন। মামলার বাদী শরীফ আহমদের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৯ এপ্রিল) থেকে বিভিন্ন সময়ে তার গ্যারেজ থেকে একটি বাইসাইকেল,Read More


জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। জানা যায়, গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে (ইসি) জামায়াতে ইসলামীর ‘পেন্ডিং রেজিস্ট্রেশন’ ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানRead More


গোলাপগঞ্জে দিন-দুপুরে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে ব্যাংকের কর্মকর্তা সাফওয়ান আহমদ ও রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আলী টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাযোগে রওয়ানা দেন। তাঁদের গাড়ি দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী গতিরোধ করে অস্ত্র প্রদর্শন করে সাফওয়ানRead More


চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

প্রবাস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভুত মৌলভীবাজারের কুলাউড়ার কৃতী সন্তান সাবিনা আক্তার যুক্তরাজ্যের লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। গত শনিবার (৯ মে) ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে জানা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার ১ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রবাসের মাটিতে তার এই ঐতিহাসিক বিজয়ে শুধু যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিই নয়, বরং তার নিজ জন্মভূমি কুলাউড়ার বরমচালসহ গোটা মৌলভীবাজার জেলায় বইছে আনন্দের জোয়ার। সাবিনা আক্তার এর আগে ২০১৭ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইতিহাসে প্রথম বাংলাদেশিRead More


শাবিপ্রবিতে নিয়মবহির্ভূত পদোন্নতি, পিএসহ ২ জনকে শাস্তি

বৈশাখী নিউজ ডেস্ক: পদোন্নতি ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনসহ দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। রোববার (১০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে, রেজিস্ট্রার দপ্তরের উপরেজিস্ট্রার কবির উদ্দিন নীতিমালা অনুযায়ী দুটি আপগ্রেডেশন পাওয়ার সুযোগ থাকলেও তিনটি আপগ্রেডেশন নিয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক সেবিকা সুলতানাকে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ ছাড়াই নিয়োগ ও আপগ্রেডেশন দেওয়া হয়েছে। এ দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়ের দুটিRead More