সিলেটে সাইকেল চুরি করে ভাঙারির দোকানে বিক্রি, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর থানার তারাকান্দা বাজার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মুমিন হাসান রাব্বি (২১), বর্তমানে সিলেট নগরের শামিমাবাদ এলাকার বাসিন্দা, এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রাম এলাকার বারেক মিয়ার ছেলে আব্দুল মালেক (২৩), বর্তমানে নগরের শেখঘাট এলাকায় বসবাস করছেন।
মামলার বাদী শরীফ আহমদের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৯ এপ্রিল) থেকে বিভিন্ন সময়ে তার গ্যারেজ থেকে একটি বাইসাইকেল, দুটি লোহার হাতুড়ি, একটি সিএনজি গাড়ির ব্যাটারি এবং একটি র্যালি গিয়ার বাইসাইকেল চুরি হয়। একই সময়ে পাশের একটি বাসা থেকে আরও একটি গিয়ার সাইকেল চুরির ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, শনিবার (৯ মে) দুপুরের দিকে মুমিন হাসান রাব্বি পুনরায় ওই গ্যারেজে ঢুকে লোহার পাইপ ও রঙের বালতি নেওয়ার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা জানান এবং সহযোগী হিসেবে আব্দুল মালেকের নাম বলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেকের ভাঙারি দোকান থেকে একটি চোরাইকৃত র্যালি গিয়ার বাইসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, আটক দুজন একটি চক্রের সদস্য এবং নগরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে অবস্থান করতেন। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্তে অভিযান চলছে। আটক দুজনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে নিখোঁজ বিপ্লব দেব
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেবRead More
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজান হলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদে রদবদল করেছে সরকার। জেলার বর্তমানRead More



Comments are Closed