Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। বুধবার (১৩ মে) সচিবালয়ে কেবিনেট কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। একনেক সভায় অনুমোদিত ৯টি প্রকল্প হলো- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) প্রকল্প (২) গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবনRead More


কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “দূর্নীতি দমনে রাজনৈতিক স্বদিচ্ছাই মূখ্য ভূমিকা রাখতে পারে” এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণRead More


বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে”—এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে শত শত চা শ্রমিকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি পালন করা হয়। শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডবলছড়া চা বাগানের বাগান পঞ্চায়েত, শ্রমিক, ছাত্র ও যুবকদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ শ্রমিক অংশ নেন। ব্যানার ও স্লোগানে তারা হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন শমশেরনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্রীকান্ত কানু গোপাল।Read More


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীসহ সারাদেশের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এই নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণের বিশেষ উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়। এদিন সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ারRead More


ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর আত্মপ্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুত্ব, সেবা ও মানবিক মূল্যবোধকে ধারন করে সিলেটে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট -৩৪৫ এর আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে সিলেটের নাইওরপুল এলাকায় হাঁড়িকাব্য রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে উদ্বোধনী সভায় ক্লাবের সভাপতি, সহসভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করা হয়। ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট করা হয় সমাজকর্মী ও ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে। ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক শাকিলা ববি ও সাধারণ সম্পাদক করা হয় ব্যবসায়ী শামসুন্নাহার সোমাকে। ক্লাবের এডভাইজার করা হয় ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সেলীনা চৌধুরীকে। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More


সুনামগঞ্জে বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবলীগ নেতা আব্দুল মুহিত ও বিএনপি নেতা শাহাদীব (মেম্বার)-এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ওRead More


সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোটসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। বুধবার (১৩ মে) র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠতে পারে— এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থানRead More


সিলেটে ১৬০ পিস ভারতীয় কম্বলসহ আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বলসহ ৪ জনকে আটক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকায় বনফুল নামীয় দোকানের সামনে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) মো. আলিফ সঙ্গীয় ফোর্সসহ একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেন। তবে বাসটি পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে মুরাদপুর পয়েন্টের দিকে চলে যায়। পরে সিয়েরা-৬১ (রাত্রী) পার্টির সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজার এলাকার সামনে বাসটি আটকRead More


তাহিরপুরে নিখোঁজের ২ পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন নদী থেকে মরদেহটি ভেসে ওঠে। নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ থাকতেন সালাহ উদ্দিন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন তারা মিয়ার কয়েকটি গরু মাঠে নিয়ে গিয়েRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪৩২ শিশু মারা গেছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামেRead More