সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোটসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
বুধবার (১৩ মে) র্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠতে পারে— এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছেন।
পরে র্যাবের একটি আভিযানিক দল রাত ১১টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও তিন সহযোগীর তথ্য দেন, যারা সিলেট নগরীতে অবস্থান করছিলেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫ মিনিটে নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারস্থ হোটেল আলী (আবাসিক)-এর একটি কক্ষে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পীরেরবাড়ির মৃত ঠাকুর চাঁদ বালার ছেলে গুরুচাঁদ বালা (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ি লগারপাড়া গ্রামের মো. হাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার নগরপাড়া গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাশেদ মিয়া (৩০) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হাদি বাঁশকাঠি গ্রামের আবদুল বারেক সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৩৩)।
র্যাব জানায়, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হোটেল কক্ষ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে তারা কম মূল্যের পণ্য কিনে ৫০০ বা ১ হাজার টাকার জাল নোট ব্যবহার করতেন। পরে দোকানিদের কাছ থেকে আসল টাকা ভাঙতি হিসেবে নিয়ে প্রতারণা করতেন।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল আলম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed