তাহিরপুরে নিখোঁজের ২ পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন নদী থেকে মরদেহটি ভেসে ওঠে।
নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ থাকতেন সালাহ উদ্দিন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন তারা মিয়ার কয়েকটি গরু মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াতেন এবং সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতেন।
গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ তথ্যটি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed