Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে পৌছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান দল। বুধবার (১৩ মে) সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছান বাবর-রিজওয়ানরা। এদিকে, বুধবার রাত ১০ টায় সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। ওসমানী বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় গ্র্যান্ড সিলেট হোটেলে যান শান্তরা। আগামী ১৬ মে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। বিপরীতে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ। এর আগে ঢাকাRead More


লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন

প্রবাস ডেস্ক: বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে যুক্তরাজ্যে লন্ডনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।গত সোমবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান। মানববন্ধনে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ এবং দেশে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশRead More


তেল সংকটে সাদা-কালো মোড়কে জাপানি চিপস

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা ও কাঁচামালের সংকট মোকাবিলায় এক অভিনব ও সৃজনশীল পথ বেছে নিয়েছে জাপানের শীর্ষ স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যালবি’। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, কাঁচামাল সাশ্রয় করতে তারা তাদের পটেটো চিপসসহ জনপ্রিয় বিভিন্ন পণ্যের চিরচেনা রঙিন মোড়ক বদলে সাময়িকভাবে ‘সাদা-কালো’ মোড়ক ব্যবহার করবে। টোকিও-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে জানায়, তাদের জনপ্রিয় ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে এখন থেকে মাত্র দুটি রঙের কালি ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে তাদের বিশ্বখ্যাত পটেটো চিপস, ‘কাপা এবিসেন’ স্ন্যাকস এবং ‘ফ্রুগ্রা’ ব্রেকফাস্টি সিরিয়াল। আগামী ২৫ মে থেকে জাপানের বাজারেRead More


হবিগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারের বন্দি মাদক মামলার আসামী মনজু মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন। মারা যাওয়া মনজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২৬ মার্চ মনজু মিয়া মাদক মামলায় আটক হন। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। পরে হবিগঞ্জের মাধবপুর থানায় আরেকটি মাদক মামলা থাকার কারণে চলতি মাসের ৮ মে তাকে হবিগঞ্জRead More


শিশু ফাহিমা হত্যা: জাকিরের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাকির হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ নামের একটি সংগঠন। ‎বুধবার (১৩ মে) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎জানা যায়, গত ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামের শিশু ফাহিমা দুপুরে নিখোঁজ হয়। এ ঘটনায় একই দিন পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ‎শিশু ফাহিমার সন্ধান না পেয়ে এলাকার নাগরিক ও যুবসমাজ সম্মিলিতভাবে সোনাতলাবাসীকেRead More


স্বপ্নার নতুন জীবনের শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়া গিয়েছিল ছোট্ট এক শিশুকে। নিজের নামটুকুও ঠিকমতো বলতে না পারা সেই শিশুটির চোখে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের শঙ্কা। দীর্ঘ ১৪ বছর পর সেই শিশুই আজ নতুন জীবনের পথে পা রাখলেন। স্বপ্না আক্তার নামের সেই তরুণী বুধবার (১৩ মে) দুপুরে সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বিয়ের পিঁড়িতে বসেন। যে প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছিল, সেই প্রতিষ্ঠানই আজ তার নতুন জীবনের সূচনা করে দিলো। বিয়ের পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ,Read More


হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) দরগাস্থ হোটেল পায়রার ২য় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাহাঙ্গীর-মিঠু পরিষদকে পরাজিত করে ঝুনু-দুদু পরিষদ জয়লাভ করেন। শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো: ঝুনু চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী, মো: শহীদুল হক, অর্থ সম্পাদক এস. এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, আইন বিষয়কRead More


ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শ্রেষ্ঠত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনাসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে সরকার বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের সিদ্ধান্তRead More


হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার গভীর রাতে এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুধবার (১৩ মে) সকাল থেকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। বাস ধর্মঘট প্রত্যাহারের কথা নিশ্চিত করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপেরRead More


ইরানে এক রাতেই ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: এক রাতে ৯টি ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে। এ অবস্থায় ইরানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুধবার (১৩ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ মে) রাতে তেহরানের পূর্বদিকে পারদিস এলাকায় এসব কম্পন অনুভূত হয়। ভূমিকম্পগুলো সংঘটিত হয়েছে মোশা ফল্টের কাছাকাছি এলাকায়, যা দেশটির অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট রাজধানী তেহরান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে মাঝেমধ্যে ছোট কম্পন হলেও একই রাতে ধারাবাহিকভাবেRead More