বৈশাখী নিউজ ২৪
বিছনাকান্দি ঘুরতে গিয়ে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান। শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। শুক্রবার বিকাল ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা। ঘটনার পর উদ্ধার কাজে কিছুটা বিলম্বের অভিযোগ তুলেছেন শান্তর সহপাঠীরা। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানাRead More
আশুগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি দুই প্রবাসীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) ও একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। তারা দুজনই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তারা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরRead More
মালয়েশিয়ার বন্দিশিবির ও জেলে দুই হাজারের বেশি বাংলাদেশি
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার বিভিন্ন বন্দিশিবির (ডিটেনশন ক্যাম্প) ও কারাগারে বর্তমানে দুই হাজারের বেশি বাংলাদেশি আটক ও সাজাভোগ করছেন। এর মধ্যে দেশটির ১২টি বন্দিশিবিরে রয়েছেন প্রায় ৪০০ জন বাংলাদেশি এবং বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন আরও প্রায় ১ হাজার ৬শ’ জন। অধিকাংশই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার হওয়ায় বাংলাদেশিদের আটক হওয়ার ঘটনাও বেড়েছে। বিশেষ করে সাগরপথে অনুপ্রবেশ এবং বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এরRead More
সিলেটের বিছাকান্দিতে সাঁতার কাটতে নেমে শাবি শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পর্যটনস্পট বিছানাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিছানাকান্দি জলপ্রপাতে এ ঘটনা ঘটে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ শান্ত বনিক শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি বন্ধুদের সাথে বিছনাকান্দিতে বেড়াতে গিয়েছিলেন। নিখোঁজের সহপাঠিদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা ১১ বন্ধু একসাথে বিছনাকান্দিতে ঘুরতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বিছানাকান্দি এসে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন। কিন্তু বৃষ্টির কারণে উজান থেকেRead More
নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম, দেখার পরপরই মুছে যাবে ছবি
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বাছাই করা বন্ধু ও অনুসারীদের সঙ্গে কোনো ধরনের সম্পাদনা (এডিটিং) ছাড়াই সরাসরি ছবি শেয়ার করতে পারবেন। এই ফিচারের বিশেষত্ব হলো, প্রাপক ছবিটি দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। মূল ইনস্টাগ্রাম অ্যাপের পাশাপাশি নির্বাচিত কিছু দেশে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারের জন্য আলাদা একটি ‘কম্প্যানিয়ন অ্যাপ’ও চালু করা হয়েছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্ট্যান্টস মূলত এমন একটি ফিচার যা কোনো পূর্বপরিকল্পনা ছাড়া তাৎক্ষণিকভাবে তোলা ছবি বন্ধুদের পাঠানোর সুবিধা দেয়। ঝকঝকেRead More
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। শক্তিশালী এই কম্পনের সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানাতে থাকেন। তবে শক্তিশালী এই কম্পনের পরও এখনRead More
একদিনের সরকারি ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই লম্বা ছুটির তালিকায় সমন্বয় করতে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরদিন ২৪ মে রোববারও যথারীতিRead More
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই। গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়, যা ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ভিত্তিকRead More
কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা পুলিশের, ব্যাপক উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগ্বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তার ওপর নামাজ আদায় করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিংয়ে রাস্তার একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করেন স্থানীয় কিছু মুসলিম যুবক। জনবহুল ওই সড়কে নামাজ পড়ার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওই যুবকদেরRead More
হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ আকার ধারণ করেই যাচ্ছে হাম। টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রোগটিকে। প্রতিদিনই প্রাণ যাচ্ছে একের পর এক কোমলমতি শিশু, খালি হচ্ছে মায়ের কোল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে সারাদেশে প্রাণ হারাল আরও ১২ শিশু। শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ৮ শিশু এবং নিশ্চিত হামে ৪ শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ শিশু এবংRead More


