Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

প্রবাস ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে আটক হয়েছেন। বর্তমানে তিনি মক্কার কারাগারে রয়েছেন। মক্কা থেকে প্রাপ্ত খবরে নিশ্চিত হওয়া গেছে যে, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জাল কাগজপত্র নিয়ে মক্কায় প্রবেশের সময় চেকপোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে মক্কা পুলিশ। গত ৯ দিন পুলিশ হেফাজতে থাকার পর শনিবার (১৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রিয়াদRead More


নবীগঞ্জে দিনদুপুরে ২ শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনদুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। তারা পিস্তল ও দেশীয়Read More


সিলেট নগরীতে প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারে মনিরুল হক চৌধুরী বাপ্পী নামে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মিরাবাজারের রূপালী ব্যাংকের পাশেই এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মনিরুল হক চৌধুরী বাপ্পী নগরীর হাউজিং এস্টেট এলাকার ২১ নং বাসার বাসিন্দা। তিনি মিরাবাজার তার ভগ্নিপতির টাকা উত্তোলন করে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন। মনিরুল হক চৌধুরী বাপ্পী বলেন, আমার বোনের বাসা নগরীর মিরাবাজারে। আমি প্রায় সময় ভগ্নিপতি স্বপন চৌধুরীর টাকা উত্তোলন করে দিয়ে আসি। আমার সঙ্গে বাসার কেয়ারটেকার মঈন উদ্দিনও থাকেন। বরাবরের ন্যায় কেয়ারটেকারকে নিয়েRead More


মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। ওসি জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিRead More


কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডাতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার (১৭ মে) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডব্লিউএইচও জানিয়েছে, গত এক মাসে কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে ইবোলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪৬ জন রোগী। তাদের মধ্যে আট জনের শরীরে পরীক্ষাগারে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আন্তর্জাতিকভাবে সতর্কতা জারি করাRead More


ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের। তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল। খবর গালফ নিউজের। অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুরRead More


তাহিরপুর সীমান্তে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আঙ্গুর আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঙ্গুর আলী উপজেলার রাজাই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাই মিশন স্কুল সংলগ্ন বারিক্কার টিলা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সRead More


সিলেটে ২১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাত ৯টার দিকে শাহপরান থানাধীন সুরমা বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে এসব জিরা জব্দ করা হয়। এসময় একটি কভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে শহরতলীর সুরমা বাইপাস এলাকার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে চেকপোষ্ট চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১১৭ বস্তায় থাকা ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করাRead More


সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করার লক্ষ্যে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিককে প্রথমে নির্ধারিতRead More


৮৪ দিন সূর্য ডোবে না যে শহরে 

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উতকিয়াগভিকে শুরু হয়েছে বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়। শহরটিতে ১০ মে স্থানীয় সময় ভোর ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর টানা ৮৪ দিন আর অস্ত যাবে না। পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে গ্রীষ্মকাল ঘিরে এ অঞ্চলে এমন ঘটনা ঘটে, যাকে বলা হয় ‘মিডনাইট সান’। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী ২ আগস্ট পর্যন্ত আকাশে সূর্য দৃশ্যমান থাকবে। প্রকৃত অন্ধকার ফিরতে অপেক্ষা করতে হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, জুনের শেষ দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবীRead More