বৈশাখী নিউজ ২৪
নেপালে ১৫ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কম্বোডিয়া ও মিয়ানমারের আদলে অনলাইন প্রতারণা বা ‘স্ক্যাম সেন্টার’ পরিচালনার প্রস্তুতির অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ বাংলাদেশিসহ ১৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেলে অভিযান চালিয়ে ১৫ জন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা একজন চীনা নাগরিকের পরিচালিত একটি সন্দেহভাজন স্ক্যাম সেন্টারে কর্মরত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি বলেন, চক্রটির মূল হোতা হিসেবে অভিযুক্ত চীনা নাগরিক বর্তমানেRead More
সুনামগঞ্জে ৪০ বছর ধরে বন্ধ ব্রিটিশ আমলের হাসপাতাল, চালুর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ব্রিটিশ আমলে নির্মিত একটি হাসপাতাল দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় হাওরাঞ্চলের কয়েকটি উপজেলার মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত হাসপাতালটি এখন জরাজীর্ণ ও অবহেলিত। স্থানীয়দের দাবি, হাসপাতালটি পুনরায় চালু করা হলে সুরমা নদীর উত্তরপাড়ের তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে সাচনা বাজারে ‘সাচনা থানা ডিসপেনসারি’ নামে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪০ সালে জামালগঞ্জ থানা প্রতিষ্ঠার আগেই এটি এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা হয়ে উঠেছিল। তৎকালীন আসাম প্রাদেশিক সরকারেরRead More
বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসিRead More
হবিগঞ্জ-সিলেট রুটে বুধবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: দাবি পূরণ না হওয়ায় হবিগঞ্জ জেলায় বুধবার (৩ জুন) ভোর ৬টা থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হবে। এর আগে রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল ঘোষণা দেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট কার্যকর করা হবে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক-শ্রমিক সংগঠনRead More
বান্ধবীর বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বান্ধবীর বাবা মো. দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে। ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সোমবার (১ জুন) নন্দীগ্রাম থানায় মামলা করেছে। মামলার পর থেকেই অভিযুক্ত দোলা হোসেন পলাতক রয়েছেন। অভিযুক্ত দোলা হোসেন পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। তিনি ভুক্তভোগী শিশুর বাবার প্রতিবেশী চাচাতো ভাই। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটি মঙ্গলবার (২ জুন) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান এলাহী। জানা গেছে, গত ১৩ জানুয়ারিRead More
দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে : ডা: শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক নির্দেশনা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ পেলেও দেশ ও জনগণ ভালো নেই। শিশু ধর্ষণ ও হত্যা, খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। আর সরকার ব্যস্ত রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলকানাদের বসাতে। তারা জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। প্রায় ৭০ শতাংশ গণভোট ‘হ্যা’ দাতাদের অপমান করে তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এতে জনগণ বিক্ষুব্ধ হচ্ছে। এরRead More
সিলেটে হোটেলে অনৈতিক কাজে জড়িত ৯ নারী-পুরুষ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুর সোয়া ১টার দিকে শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডস্থ নিউ লেমন গার্ডেন (আবাসিক) হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন মহিলা ও ৬ জন পুরুষসহ মোট ৯ জনকে আটক করেন। আটককৃতরা হলেন: শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুলRead More
সিলেটে যুবক উদ্ধার, অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘মধুফাঁদে’ (হানিট্র্যাপ) পা দিয়ে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন জিল্লুর রহমান (২৭) নামে এক যুবক। পরে তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় সোমবার (১ জুন) অভিযান চালিয়ে চক্রের ২ নারী ও ৩ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান- জিল্লুর রহমানের সঙ্গে কিছুদিন আগে অভিযুক্ত মীম আক্তার নাহিদা নামে নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। এরই সুবাধে মীম আক্তার সোমবার জিল্লুর রহমানকে দেখা করার জন্য ডেকে নেয়। সেই ডাকেRead More
ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন পচাগলা লাশ হয়ে!
বৈশাখী নিউজ ডেস্ক: জীবনের শেষ বয়সে মানুষ সাধারণত ফিরে যেতে চান আপনজনের কাছে। সন্তানের মুখ, নাতি-নাতনির হাসি, কিংবা অন্তত কারও খোঁজ নেওয়ার শব্দ; এসবই হয়ে ওঠে বেঁচে থাকার শেষ অবলম্বন। কিন্তু সব মায়ের ভাগ্যে সেই সৌভাগ্য জোটে না। ঢাকার পল্লবীর একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি ঘরে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রায় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। মৃত্যুর পরও তিন-চার দিন পড়ে ছিল তার নিথর দেহ। ধীরে ধীরে শরীরে পচন ধরেছে, চারদিকে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গন্ধ। অথচ সেই ঘরের বাইরেই ছিল মানুষের বসবাস, ছিল আপনজনের উপস্থিতি। তবু কেউ টেরRead More
সিলেটে ভিসা প্রতারক ইমনকে আটক করলো জনতা, পুলিশে সোপর্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারক চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২ জুন) দুপুরে জামিন নিতে সিলেট আদালতে গেলে প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগী তাকে শনাক্ত করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, সিলেট নগরীর উপশহর এলাকায় অবস্থিত AMEX Associates নামে একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে ইমন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ইউরোপ ও কানাডায় পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটিRead More


