বৈশাখী নিউজ ২৪
সিলেটে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ললিপপ কিনতে গিয়ে নিখোঁজ হওয়া আবিদ আহমদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ একদিন পর বাড়ির পাশের বাসিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামে স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন। নিহত আবিদ আহমদ মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে সিলেটের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে আবিদ বাড়িতে আসে। শুক্রবার বিকেলে ললিপপ কিনতে বাসিয়া নদীর ওপারে একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরRead More
সিলেটে পিডিবির ২,০৫৩ কোটি টাকা লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতক ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট, ভুয়া বিল উত্তোলন এবং সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নানা অনিয়ম দুনীতির অভিযোগের প্রেক্ষাপটে সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে বদলি করা হলেও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এখনো দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্র, ভুক্তভোগী ঠিকাদার এবং অভিযোগকারীদের দাবি, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নেরRead More
ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
পর্যটন ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে এখন ৯৬তম, আগের সূচকে যা ছিল ৯৫তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবে। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর মে মাসে প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট। এছাড়াও আছে নেপাল, নিউই,Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩২ জন। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫২২ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৭ হাজার ৭৯১ জনের। এ সময় হামের উপসর্গRead More
নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকালে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশে রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ। গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনিRead More
গোলাপগঞ্জে যৌতুকের বলি ঝুমকি রানী, ন্যায় বিচার চায় পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে যৌতুকের বলি গৃহবধু ঝুমকি রানী হত্যার ন্যায় বিচার ও জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নিহত ঝুমকি রানী দেব’র বাবার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তার চাচা হরিপদ দেব। তিনি বলেন, এক হতভাগা পিতার কাধে সন্তানের লাশ বড়ই ভারী। প্রিয় সন্তান ঝুমকি দেবকে হারিয়ে তার পরিবার পাগল প্রায়। এমন ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না। যৌতুকলোভী মানুষরূপী অমানুষদের নির্মম অত্যাচারে মাস্টার্স পাস ঝুমকি রানী দেব অকালেRead More
সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায়। মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়।Read More
মৌলভীবাজারে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লোকমান মিয়া উপজেলার লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সাতগাঁও এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকেRead More
হবিগঞ্জে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বিউটি আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বিছানায় বিউটি আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।Read More
কানাডায় সিলেটের তরুন উদ্যোক্তা শরীফ খুন, ২ জনের সাজা
প্রবাস ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে সিলেটের তরুণ উদ্যোক্তা শরীফ রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় প্রধান অভিযুক্তের সাজা ঘোষণা এখনো বাকি রয়েছে। শুক্রবার (৫ জুন) ওয়েন সাউন্ডের আদালতে যুক্তরাজ্যের নাগরিক রবার্ট ইভান্স জুনিয়র অনিচ্ছাকৃত হত্যা, অর্থাৎ ম্যানস্লটার-এর দায় স্বীকার করেন। একই সঙ্গে তাঁর বাবা রবার্ট বাসবি ইভান্স এবং চাচা ব্যারি ইভান্স অপরাধে সহায়তার অভিযোগ স্বীকার করেন। মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট শরীফ রহমানের মালিকানাধীন ‘দ্য কারি হাউজ’ রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তিনজন। এ সময়Read More


