বৈশাখী নিউজ ২৪
তালিকায় স্বজনপ্রীতি, শাল্লায় কৃষকদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল করেছেন সরকারের সুবিধা প্রাপ্তি থেকে থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোমবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের শতাধিক কৃষক বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ কৃষকরা। এসময় বিক্ষুব্ধ কৃষকরা বলেন, যারা জলাবদ্ধতার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে তালিকায় অর্ন্তভুক্তি করা হয়নি। ঢাকায় চাকরি করে এমন লোকও সরকারি ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় বিল পাচ্ছে। চাকরিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনও ভাতা পাচ্ছে।Read More
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কমপ্লিট শাট ডাউনের হুশিয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে। সোমবার (৮ জুন) সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ। শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে –Read More
দ্বিতীয় দিনেও ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো সোমবারও (৮ জুন) কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ১০ টা থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে দাবি মান না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান নেতারা। এদিকে, ৬ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সারা দেশের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকেও দু’জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গেRead More
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড.Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৩ জন, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্তRead More
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে গৌরিচন্না খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা খালে তল্লাশি চালান। একপর্যায়ে খালের ভেতরের পানি থেকে শামীমের মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, নিহত শামীম স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন মানুষের কাছে সুদেRead More
কোম্পানীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুই ফার্মেসিকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) উপজেলার দয়ার বাজার ও টুকের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দয়ার বাজারের ভূইয়া ফার্মেসি ও টুকের বাজারের মা-বাবা ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজারRead More
ফেঞ্চুগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর জামেয়া কুরআন মাদরাসার শাহরিয়ার নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) বিকাল থেকে সে নিখোঁজ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শাহরিয়ার ওই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকালে ইলাশপুর জামেয়া কুরআন মাদরাসা এলাকা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের সময় শাহরিয়ারের পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা এবং মাথায় টুপি। কেউ শাহরিয়ারের সন্ধান পেলে এই দুই ফোনRead More
ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কোপালেন জামাতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন ছানু মিয়া (৩৫) নামের এক জামাতা। রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করেছে। ছানু মিয়া নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। আহতরা হলেন- উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করেRead More
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানRead More


