Main Menu

দ্বিতীয় দিনেও ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি পালন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো সোমবারও (৮ জুন) কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সকাল ১০ টা থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে দাবি মান না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান নেতারা।

Manual4 Ad Code

এদিকে, ৬ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সারা দেশের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকেও দু’জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে নির্ধারণ হবে পরবর্তী করণীয়।

Manual5 Ad Code

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতকাল রোববার থেকে আন্দোলন চলছে।

Manual8 Ad Code

এদিকে আন্দোলন চলাকালে হাসপাতালের সকল ধরনের জরুরি সেবা চালু রয়েছে। এতে কোন প্রভাব পড়েনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code