Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

বৈশাখী নিউজ ডেস্ক: সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে। এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের প্রক্রিয়ায় নেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভাRead More


গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৪ শিক্ষার্থী ও চালক আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূরবী, মাহিমা, লায়লা, সারা, আফরিন, লিমন, শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, নাজমুল, তৃণা, আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা। উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে উত্তরার ক্যাম্পাস থেকে ৩০ শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ২৪ জনRead More


মহররমের শোকানুষ্ঠান শেষে খামেনির দাফন

আন্তর্জাতিক ডেস্ক: মহররমের শোকানুষ্ঠান বা আগামী ২৫ জুনের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর জানাজা, দাফন ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সোমবার (৮ জুন) “শাহাদাত স্মরণে গঠিত সদর দপ্তর” আয়োজক কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, মুহাররম মাসের প্রথম দশ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে সময়সূচি ও আয়োজন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেকোনো ধরনের বিভ্রান্তিকরRead More


আপনার ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ নানা গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার। ফলে সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে স্মার্টফোন। অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের ফোনে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে বা ক্ষতিকর সফটওয়্যার (ম্যালওয়্যার) ইনস্টল হয়েছে। প্রযুক্তিবিদদের মতে, কিছু সাধারণ লক্ষণ দেখে সহজেই ধারণা করা যায় ফোনটি হ্যাক হয়েছে কিনা। নিচে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো। ১. অস্বাভাবিকভাবে ব্যাটারি দ্রুত শেষ হওয়া ফোনের ব্যাটারি হঠাৎ করে আগের তুলনায় অনেক দ্রুত শেষRead More


পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সমস্ত সামরিক আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায়, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন, কেউই বেঁচে নেই। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হেলিকপ্টারে থাকা সামরিক সদস্যদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলোRead More


আমিরাতে ওয়ার্ক পারমিটে সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থান প্রক্রিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, আধুনিক ও গতিশীল করতে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে। নতুন এ উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হওয়া, প্রশাসনিক জটিলতা হ্রাস পাওয়া এবং ডিজিটাল সেবার পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এতে নিয়োগকর্তা ও কর্মী- উভয় পক্ষই দ্রুত ও স্বল্প খরচে সেবা নিতে পারবেন। সোমবার (৮ জুন) জারি করা এক পরিপত্রে মন্ত্রণালয় জানায়, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন জনপরামর্শ কর্মসূচি (Public Consultation) চালু থাকবে। এরRead More


১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার (১০ জুন) ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং ১৫ জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তে পুশইন বন্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে জোটেরRead More


ছাতকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অকৃষক ও অক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন প্রকৃত কৃষকরা। বিভিন্ন ইউনিয়নে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় হাওরের পাকা বোরো ধান তলিয়ে যায়। পাশাপাশি কাটা ধান শুকাতে না পারায় পচে নষ্ট হয় এবং গোখাদ্য খড়েরও ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকারের নির্দেশে উপজেলা প্রশাসন ও কৃষিRead More


সিলেট-ঢাকা সড়কে যানজট নিরসনে নতুন রুট, শুক্রবার থেকে কার্যকর

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিনের তীব্র যানজট ও সড়ক নির্মাণ কাজের কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে সিলেটের প্রধান প্রবেশপথ ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্বর থেকে চন্ডিপুল অংশে বিশেষ ট্রাফিক নির্দেশনা ও রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী শুক্রবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। বুধবার (১০ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ জরুরি নির্দেশনা জারি করা হয়। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বর অংশটি সিলেট নগরীর অন্যতম প্রধান প্রবেশপথ। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী এ পথ ব্যবহার করেন।Read More


ইউরোপে পাড়ি দিতে গিয়ে ৫ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক: উন্নত জীবন ও পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ইউরোপে পাড়ি দিতে গিয়ে গত ৫ মাসে স্পেন উপকূলে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) এই তথ্য জানিয়েছে আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে আফ্রিকা থেকে পারাপারের বিষয়টি নজরদারি করা মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস। গত এক দশকে অনিয়মিত অভিবাসন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া স্পেনের দ্বীপপুঞ্জ ক্যানারি দ্বীপে পোপ লিওর সফরের আগে এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টায় ১ হাজার ৩১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদেরRead More