Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এবার শুরু হতে যাচ্ছে এক অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে। প্রথমবারের মতো তিন আয়োজক দেশে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর। ১৯ জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মাধ্যমে শেষ হবে এই মহাযজ্ঞ। এবার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ। যদিও যুক্তরাষ্ট্রের ১৯৯৪ সালে এবং মেক্সিকোর ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কানাডা এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে। আরRead More


সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের দোকান ও মার্কেট খোলা রাখা যাবে। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বেলা ১টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে টেলিফোনে সরকারের এই সিদ্ধান্তের কথা অবহিত করেন। ব্যবসায়ীRead More


যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এরআগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন। পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সেRead More


সিলেটে জাল দলিলে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের চেষ্টা, ২ জনের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাল দলিল ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় ঘটনাটি ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামের আতিকুর রহমান (৫৬) এবং জালালাবাদ থানার চাতলীবন্দ গ্রামের সুজন আলী (৩০)। ভ্রাম্যমাণ আদালত আতিকুর রহমানকে চার মাস ও সুজন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সিলেট জেলাRead More


৪ ঘণ্টার সংঘর্ষে অচল ছিল ঢাকা-সিলেট মহাসড়ক, ওসিসহ আহত অর্ধশত

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় চার ঘণ্টা অচল হয়ে পড়ে ঢাকা-সিলেট মহাসড়ক। বুধবার (১০ জুন) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা সংঘর্ষে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ভৈরবের নিউটাউন মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে শ্রমিক দলের নেতা সিয়ামের নেতৃত্বে কমলপুর এলাকার এক পক্ষ এবং অন্তরের নেতৃত্বে ভৈরবপুর এলাকারRead More


ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: চার বছরের অপেক্ষা শেষ। আবারও এমন এক সময় এসে গেছে, যখন রাত-দিনের হিসাব বদলে যায়, ঘুমের সঙ্গে আপস করে মানুষ, আর বিশ্বের কোটি কোটি চোখ আটকে থাকে একটি ফুটবলের গতিপথে। আজ (১১ জুন) রাতে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব—ফিফা বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়। এটি অনেক দিক থেকেই ব্যতিক্রম। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। একই সঙ্গে এটিই হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় সংস্করণ, যেখানে অংশ নিচ্ছে ৪৮টি দল। বিশ্বকাপের প্রায় শতবর্ষের ইতিহাসে এর আগে কখনো এতগুলো দল মাঠেRead More


ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (১২ জুন) ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গেল ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আইনি ও কূটনৈতিক অনুমোদন লাভ করেন। এপ্রিল মাসে নিয়োগ ঘোষণার পর থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ক্রিডেনশিয়ালস উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন। দীনেশ ত্রিবেদী ১৯৫০ সালের ৪Read More


দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরিRead More


বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

বৈশাখী নিউজ ডেস্ক: সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে। এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের প্রক্রিয়ায় নেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভাRead More


গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৪ শিক্ষার্থী ও চালক আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূরবী, মাহিমা, লায়লা, সারা, আফরিন, লিমন, শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, নাজমুল, তৃণা, আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা। উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে উত্তরার ক্যাম্পাস থেকে ৩০ শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ ২৪ জনRead More