বৈশাখী নিউজ ২৪
পানি সংকটে সিলেট নগরের হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে চলা এই কৃত্রিম ও অমানবিক সংকটের কারণে ওই এলাকার বাসা-বাড়িগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। পানির তীব্র অভাব এতটাই প্রকট রূপ ধারণ করেছে যে, গৃহিণীরা দৈনন্দিন রান্নাবান্না ও গৃহস্থালির মৌলিক কাজগুলো পর্যন্ত করতে পারছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, দিনের পর দিন এই চরম দুর্ভোগের মধ্য দিয়ে অতিবাহিত করলেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃপক্ষের কোনো রকম ভ্রূক্ষেপ বা কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। পানিরRead More
ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমিতে লোলুপ দৃষ্টি, দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈতক ২০ শয্যা হাসপাতালের দানকৃত সরকারি ভূমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রায় ৬৫ বছর আগে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য এলাকার দানশীল ব্যক্তিরা যে ভূমি সরকারের অনুকূলে দান করেছিলেন, সেই ভূমির একটি অংশ পুনরায় বিক্রি করে একটি চক্র মালিকানা দাবি করছে। ফলে হাসপাতালের মূল্যবান সরকারি সম্পত্তি রক্ষার প্রশ্নে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র, দলিলপত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬১ সালে কৈতক ২০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার জন্য এলাকার ১৮ জন দানশীলRead More
ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে এক ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য, আবেগ ও কৃতজ্ঞতায় ভরা এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, ইমাম-খতিব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশপাশের বিভিন্ন গ্রামের মুসল্লিরা। গত ১২ জুন শুক্রবার জুমার নামাজ শেষে খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বRead More
সিলেটে ৬দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল, সন্ধান চায় পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৬দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল সিলেট নগরীর শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর আনা মিয়া হাউজের বাসিন্দা ঈর্শাদ আলী এবং শিফা বেগম দম্পত্তির ছেলে। জানা যায়, গত ৭ জুন রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি তাঁরা। এRead More
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন। শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীরRead More
রংপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে বজ্রপাতে পৃথক এলাকায় রহমত উল্যাহ (৩৫) ও আব্দুর রশিদ (৪৮) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় খোরশেদ আলম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকা ও বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক আব্দুর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে, আজ (শুক্রবার) দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকায় বজ্রপাতে একজন কৃষক নিহত ও আরেকজন কৃষক আহতRead More
রক্তদাতা: মানবতার শ্রেষ্ঠ সৈনিক
মাওলানা মুফতী ছালিম আহমদ খাঁ: “মানুষ মানুষের জন্য” এই ছোট্ট বাক্যটির সবচেয়ে সুন্দর বাস্তব উদাহরণ একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা নিজের প্রয়োজনের কথা না ভেবে অন্যের জীবন বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। একজন রক্তদাতা ঠিক তেমনই একজন মানুষ, যিনি নিজের শরীরের সামান্য কিছু রক্ত দিয়ে ফিরিয়ে আনেন অন্য একজন মানুষের বেঁচে থাকার আশা। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। মানবতার এই মহান কাজের সাথে জড়িত সকল রক্তযোদ্ধাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়— একজন মানুষের সামান্য সহযোগিতাও আরেকজনRead More
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ জন, আহত ১৬৫২
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মে মাসে দেশের ৬১৩ টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত হয়েছেন এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।এই সময়ে ২২১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিদায়ী মে মাসে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬১৩ টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত, ১৬৫২ জন আহত হয়েছে। রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। নৌRead More
হবিগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার, উদ্ধার মাদরাসার ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ৭ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আফজল মিয়া (২২) কুমিল্লা থেকে গ্রেফতার হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে মাদরাসা ছাত্রীকে। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার আসামি আফজল মিয়া জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার মো. শামসুল হকের ছেলে। র্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এবং র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি যৌথ আভিযানিকRead More
সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতRead More


