বৈশাখী নিউজ ২৪
২৬ জুন পবিত্র আশুরা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৭ জুন (বুধবার) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, মঙ্গলবারRead More
বান্ধবীকে ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ, বন্ধুসহ তিন যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৪ জুন) ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)। ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঠাকুরগাঁও সদরRead More
বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শ্রীমঙ্গলে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলসহ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে কাজ করছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেRead More
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কমলগঞ্জে বুধবার বন্ধ থাকবে চা বাগান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২ টি চা বাগান। একইসাথে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে। জানা যায়, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগান গুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একই সাথে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সাপ্তাহিক তলবRead More
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হাজী মুজিব বলেন, তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ও জনসভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতাRead More
৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ জুন) বিকালে সংগঠনের পক্ষ থেকে এই দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, মো: মুছলেহ উদ্দিন, মো: বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, গণদাবীRead More
বুধবার মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, অভ্যর্থনা জানাতে প্রস্তুত সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসছেন। এদিন ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। তবে সিলেট হয়ে আগমন বা প্রস্থানকালে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে কোনো বৈঠক থাকছে না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানRead More
হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে নিশ্চিত ভাবে ১৩৬ জন হাম আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ১ হাজার ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ল্যাব পরীক্ষায় আরও ১৩৬ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৯২৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যাRead More
ভাগনের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দেশে ফিরে প্রবাসীর আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে দূর সম্পর্কের ভাগনের সঙ্গে স্ত্রীর পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আনোয়ার। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আনোয়ার উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারী বাড়ির মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার প্রায় ৯ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে তিনি দুম্বা পালন করতেন। প্রবাসে থাকাকালে তিনি স্ত্রী আকলিমা আক্তারেরRead More
শ্রীমঙ্গলে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত আনোয়ার মিয়া ইমামের জন্য টিফিন পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। ভুক্তভোগীর ভাষ্যমতে, সকাল ৭টা থেকে প্রায় ৯টাRead More


