Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে গলায় ছুরি ধরে যুবককে অপহরণ, ৪ জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শামীমাবাদ আবাসিক এলাকা থেকে ফাহিম আহমদ (২০) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে কোতোয়ারি থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধারসহ এই ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট কোতোয়ালি থানার লালাদিঘীরপাড় এলাকার মো. ছয়দুল হকের ছেলে খালেদ বীন আজিজ (৩৫), একই থানার বাগবাড়ী কুতুব উদ্দিন গেইট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর গ্রামের আশিক আলীর ছেলে ও বর্তমানে নগরীর কানিশাইলRead More


সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও অত্যন্ত সুপরিচিত মুখ মো. ইসমাইল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। শুক্রবার (২৬ জুন) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন- ব্যক্তিগত জীবনে মো. ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত সদালাপী ও স্বজ্জন ব্যক্তিত্ব ছিলেন। সংবাদপত্র জগতের সবার সঙ্গে ছিলো তাঁর নিবিড় সখ্যতা। তাঁর ইন্তেকালে সংবাদপত্রশিল্প একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ পরিবেশককে হারালো। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। Views: 260


মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: বানিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়, এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সংঘটিত করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৬ জুন)সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “পাড়া-মহল্লার প্রতিটি সক্রিয় ক্লাবে প্রবীণদের পাশাপাশি মধ্যবয়সী শিক্ষক, ব্যবসায়ীRead More


সিলেটে হাফেজ নাঈমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেটের সাধারণ জনগণ ও সচেতন আলেমসমাজ। শুক্রবার (২৬ জুন) বাদ জুমা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে “সাধারণ জনগণ ও সচেতন আলেম সমাজ, সিলেট”-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী হাফিজ মাওলানা সৈয়দ সালিম আহমদ কাসিমী। সংগঠনের জনমত কো-অর্ডিনেটরRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আর ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে। শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার(২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামেRead More


ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্রে বাংলাদেশের মতো উদাহরণ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। নানা অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখেছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই দেশ আবহমানকাল ধরেই সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এটি কোনো মুখের কথা নয়, বরং শাশ্বত সত্য। অর্থনৈতিক সামর্থ্য কিংবা প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আমরাRead More


জাপানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে। বার্তা সংস্থা আনাদোলুরের প্রতিবেদনে বলা হয়, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। সংস্থাটি আরও জানায়, জাপানের ৭ স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যাRead More


শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে। শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সম্প্রতি শাহজালাল (রহ.)Read More


তিন দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একইসঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন।Read More


বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে দায়িত্ব স্থল ত্যাগ করে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকেRead More