Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনসার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি ও গাড়ি তল্লাশিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) ও ৩৯নং ওয়ার্ডের পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)। পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার এসআই মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন সংবাদ পান যে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুলRead More


যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্রে মার্কিন বিমান হামলার জবাবে শুক্রবার (২৬ জুন) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই আক্রমণ চালায়। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মিথ্যা অজুহাতে ইরানে আঘাত হেনে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এই মার্কিন আগ্রাসনের জবাবেই তারা পাল্টা আঘাত এনেছে। তেহরান আরও হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানের পরবর্তী প্রতিরোধ আরও ব্যাপক ও ভয়াবহ রূপ নেবে। এর আগে শুক্রবারRead More


বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অনৈতিক সুবিধা বা অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটক যদি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানকার করদাতাদের অর্থে পরিচালিত কোনো জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন কিংবা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। দূতাবাস স্পষ্ট জানিয়েছে,Read More


১ জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক, ব্যবহার ও কি সুবিধা?

বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা—‘বাংলা কিউআর’। এর ফলে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় নগদ অর্থের ব্যবহার কমে আসার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শপিংমল থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত সর্বত্র একটি অভিন্ন কিউআর কোড ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। গত বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, এর ফলে প্রতারণা কমার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে ডিজিটাল লেনদেনকেRead More


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: কয়েক দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরিRead More


চট্টগ্রামে সেপটি টাংকিতে পড়ে ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া এবং জেলার রাউজানে সেপটি টাংকিতে পড়ে পৃথকভাবে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুটি ঘটনা ঘটে। নগরীর ডবলমুরিং ধনিয়ালাপাড়ায় নিহত দুজন হলেন নির্মাণ শ্রমিক সাকিব ও হৃদয়। ডবলমুরিং থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, দুপুরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মানাধীন একটি বহুতল ভবনের নীচ তলায় সেপটি টাংকিতে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিক মারা যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে তাদেন মৃত দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজRead More


সিলেটে কম্পিউটারের দোকানে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এতে কেউ হতাহত না হলেও একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মীরবক্সটুলার রায়ান্স কম্পিউটার নামে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে তিনতলা ভবন ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগি¦দিকে ছুটতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ দুর্ঘটনায় রায়ান্স কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও আশপাশ দোকানগুলোর তেমন কোনোRead More


এমসি কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এই ক্যাম্পেইনে পোষা বিড়ালকে ফ্লু প্রতিষেধক টিকা দেওয়া হয়।‎ ‎প্রাণী ও পরিবেশ সংরক্ষণে চলতি বছরের জানুয়ারি থেকে কাজ করে যাওয়া এমসি কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন নার্চার মুরারিচাঁদ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এ আয়োজনে যৌথ সহযোগী হিসেবে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পরিবেশ ও প্রাণী কল্যাণমূলক সংগঠন ‘প্রাধিকার’।‎ ‎ক্যাম্পেইন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ফিল্ড ম্যানেজার মো. শাহিনুরRead More


দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ হবে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ : বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সড়ক ও চিকিৎসাসেবা বিষয়ে নানা উন্নয়ন কাজের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৬ জুন) বিকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।” চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, “অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আরRead More


শাবিপ্রবির ছাত্রী হলে ফাটল দেখা দেওয়ায় ৩৬ শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলখ্যাত আয়েশা সিদ্দিকা হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। হলের সি ব্লকের কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দৃশ্যমান হওয়ায় সেসব কক্ষের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ফাহমিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহমিদা আক্তার জানান, হলের সি ব্লকের তৃতীয় তলার ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৫ এবং চতুর্থ তলার ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৬ নম্বর কক্ষে বড় ফাটল দেখা দিয়েছে। এসব কক্ষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এসব কক্ষের মোট ৩৬ জন ছাত্রীকে জরুরি ভিত্তিতে হলের অন্য কক্ষেRead More