Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ

বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার অভিযোগ নিয়ে নতুন করে শুরু হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই দিন ধার্য করেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নব্বইয়ের দশকের চলচ্চিত্রের ধ্রুবতারা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সে সময় তার বাবা কমরউদ্দিনRead More


সিকৃবি’র বিভিন্ন সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন। ২৩ এপ্রিল ( বৃহস্পতিবার) রাতে সড়কদ্বীপে লাগানো বৈদ্যুতিক বাতি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বৈদ্যুতিক বাতি লাগানোর ফলে ক্যাম্পাস আলোকিত হবে। এর মাধ্যমে রাতে নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিক পরিবেশ সুন্দর ও আধুনিক হবে । শিক্ষার্থীরা রাতে লাইব্রেরি বা ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসের চলাচলের রাস্তা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা হিসেবে নতুন বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে।Read More


মক্কায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে ওমরাহ পালনের জন্য প্রাইভেটকারে রওনা হয়েছিলেন তাঁরা। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর পেছন দিক থেকে একটি দ্রুতগামী বড় গাড়িRead More


মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ১,১৩৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিজুড়ে ২০টি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ও দুটি ইমিগ্রেশন ডিপোতে গত ৩০ জুন পর্যন্ত মোট ২২ হাজার ১৬৬ জন অনথিভুক্ত অভিবাসী আটক ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ১৩৩ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া একজন অভিবাসী টানা ১১ বছর ধরে এবং আরও আটজন ৬ থেকে ১০ বছর ধরে আটক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল সংসদে লিখিত এক জবাবে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৭ হাজার ৮৭২ জন (৮১ শতাংশ) পুরুষ এবং ৪ হাজার ২৯৪ জন (১৯ শতাংশ) নারী। এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ৬Read More


শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ প্রতিবাদে এবার বড় ধরনের কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) দলটির পক্ষ থেকে ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সিজেপি তাদের সমর্থক, বিভিন্ন ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি নয়া দিল্লিতে সিজেপি আয়োজিত ‘চলো সংসদ’ মার্চ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি রাজ্যে শান্তিপূর্ণRead More


দেশের ১৪ জেলায় বন্যার শঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের অন্তত ১৪টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব এলাকার নিচু জনপদ দ্রুত প্লাবিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে,Read More


সিলেট নগরবাসীর চিকিৎসাসেবায় কাজ করবে সেলফলেস ইউকে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফ্লেস ইউকে-এর চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেলফলেস ইউকে-এর ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানান। এ সময় সিসিক প্রশাসক চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, ‘সিলেটের মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফলেসস ইউকে যে আন্তরিকতার সঙ্গে সিলেটের মানুষের পাশে দাঁড়াতে চায়, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশন নাগরিকদের জন্যRead More


কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার আগমুহূর্তে ১২শ কমলা গাছ কেটে ফেলার ঘটনায় তীব্র আলোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই তাৎক্ষণিকভাবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে তদন্ত কমিটি ঘটনের পরদিনই ২৩ জুলাই বৃহস্তপতিবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান জানান, কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে এ ঘটনায় একটি উচ্চতর তদন্তRead More


পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান ও পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদRead More


৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫ জন

বৈশাখী নিউজ ডেস্ক: ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মোট ৬,১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।Read More