Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীতে ব্যাটারি চালিত রিকশা- ইজিবাইক শ্রমিক-মালিকদের জীবিকা সংকট নিরসনে ও বিআরটিএ-এর লাইসেন্স ও চার্জিং স্টেশন নির্মাণসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষে এক বিশাল শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ব্যাটারি চালিত রিকশা -ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বুরহান উদ্দিন ভান্ডারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওRead More


সিলেট মহানগর জামায়াতের গণমিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন দল কথায় কথায় গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চাচ্ছে। অথচ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঠেকাতে পতিত ফ্যাসিস্ট সরকার ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা বুঝতে পেরেছিল এই বিপ্লবের পেছনে কারা জড়িত। কিন্তু আমরা ফ্যাসিস্টের কাছে মাথা নত করিনি। সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেছি। যার ফলে দেড় হাজার শহীদ ও ৩০ হাজারেরRead More


পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫০০Read More


সিলেট বাস টার্মিনালে শ্রমিক রিপন হত্যাকারীদের আড়াল করছে পুলিশ: নিহতের বাবার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘটিত শ্রমিক হত্যার ঘটনায় পৃথক মামলা হয়। তন্মধ্যে বাসের হেলপার রিপন হত্যার চার আসামিকে অব্যাহতি দিয়ে তদন্তে প্রভাব বিস্তার করার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নিহত বাস শ্রমিক রিপন আহমদের বাবা ছাবলু মিয়া। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বক্তব্যে ছাবলু মিয়া বলেন, গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘটিত সশস্ত্র হামলায় তারRead More


কাবিননামা না থাকায় উত্তরাধিকার বঞ্চনার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন প্রতিবন্ধী নারী

শ্রীমঙ্গল প্রতিনিধি: কাবিননামা না থাকার অজুহাতে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার থেকে তাকে ও তার সন্তানদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গলের এক প্রতিবন্ধী নারী। শনিবার (১ আগস্ট) শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার সিন্ধুরখান সড়ক এলাকার বাসিন্দা ও প্রয়াত মো. ইয়াকুব আলী খানের তৃতীয় স্ত্রী রহিমা বেগম এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্বামীর মৃত্যুর পর প্রথম স্ত্রীর সন্তানরা তাকে ও তার সন্তানদের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার পাশাপাশি সন্তানদের পিতৃত্বও অস্বীকার করছেন। পৌরসভা থেকে উত্তরাধিকার সনদ না পেয়ে আদালতে এফিডেভিটের মাধ্যমে তাকে ও তার সন্তানদের বাদ দিয়ে অন্যদের নামেRead More


২৩ দিনেও খোঁজ মিলেনি ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিনের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর তাঁর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। শনিবার (১ আগস্ট) সিলেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের সঙ্গে তাঁর জানা ঘটনার অসঙ্গতি রয়েছে। তিনি বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীনসহ পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি ছেলেকে দ্রুত ও জীবিত উদ্ধারের জোর দাবি জানিয়ে বলেন, গতRead More


হবিগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি ফয়সল মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই অভিযানে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-৩ সুনামগঞ্জের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সল মিয়া (২২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাগমনা গ্রামের ইলাল উদ্দিনের ছেলে। র‌্যাব-৯ জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় ছয় মাস ধরে ফয়সল মিয়াRead More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

স্বাস্থ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে। শনিবার (১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১০ মাস বয়সী। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্যজন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১৫ মাস বয়সী, সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীনRead More


বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।Read More


জৈন্তাপুরে এনসিপির গাড়ী বহরে হামলার অভিযোগ, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: জৈন্তাপুরে জনসভা শেষ করে রাতে সিলেট নগরীতে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও হামলা ও ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, কোন হামলার ঘটনা ঘটেনি। এনসিপির নেতাদের সাথে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ছিল। শুক্রবার(৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদাRead More