বৈশাখী নিউজ ২৪
১২ কেজির এলপিজির নতুন দাম ১৫৯৮ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। রোববার (২ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি, যা কার্যকর হয়েছে এদিন সন্ধ্যা ৬টা থেকে। নতুন মূল্য অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা থেকে বেড়ে ৭৩২ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৬৪ টাকা,Read More
সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, শনাক্ত ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় হামে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় তিন মাস বয়সী একটি শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। তবে সন্দেহভাজন ও নিশ্চিত—উভয় ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জন। রোববার (২ আগস্ট) প্রকাশিত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হাম ও রুবেলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২Read More
সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে ধূমপান ও আড্ডার ছলে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে উপস্থিত থেকে এই খাতাগুলো জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট শিক্ষাবোর্ডে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।Read More
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা পেতে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার নিয়মটি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অনলাইনে প্রকাশিত মার্কিন অফিশিয়াল রেকর্ড ‘ফেডারেল রেজিস্টার’-এর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৩ আগস্ট থেকে নতুন এই নিয়মটি চূড়ান্তভাবে কার্যকর হতে যাচ্ছে। এটি মূলত বি-১ (ব্যবসা) এবং বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বি-১ ও বি-২ ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে শর্ত হিসেবে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত জমাRead More
সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এসে নতুন কর্মস্থলে যোগ দিলেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। শনিবার (১ আগস্ট) বিকেলে বিমানযোগে সিলেট আসেন তিনি। এসময় সিলেট এম এ জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এসএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, সিলেটে এসে তিনি পুলিশ অফিসার্স মেসে যান। সেখানে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। সন্ধ্যায় পুলিশ কমিশনার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবেরRead More
সিলেট সীমান্তে ৭৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) ভোরে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, বিভিন্ন ফল, সুপারি ও বিস্কুট জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি এবং একটি বারকী নৌকাও আটক করাRead More
সুনামগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা দুটি নৌকা দিয়ে পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি নৌকা ডুবে যায়। নৌকায় ৯ জন লোক ছিল বলে স্থানীয় লোকজন জানান। তাদেরRead More
সুনামগঞ্জে শিয়ালের কামড়ে শিশু ও নারী-পুরুষসহ আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একটি শিয়াল হঠাৎ লোকজনের ওপর আক্রমণ চালায়। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে হলিদাকান্দা গ্রামের লিয়াকত আলীর মেয়ে রূপা আক্তার (১৫), নোয়াবন্দ গ্রামের এরশাদ মিয়ার মেয়ে তামান্না আক্তার (৮), মনি আক্তার (২৫), নতুনপাড়া গ্রামের মির্জা আলম (৩৪), ধর্মপাশা গ্রামের ইজাজুল (২৭), চৌধুরীপাড়া গ্রামের শ্যামল সরকারের ছেলে সারন সরকার (১২), বিধূ চন্দ্র বিশ্বশর্মার ছেলে বিজয় চন্দ্র বিশ্বশর্মা (১৭), ধর্মপাশা গ্রাম জামে মসজিদেরRead More
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই, এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১ আগস্ট) ঢাকার ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেয়ার কারণেই শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শুধু দিবস পালন নয়, সারা বছর গ্রাম পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেনRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৮৪০ শিশুর। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। ১৫ মার্চ থেকেRead More


