বৈশাখী নিউজ ২৪
নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পড়নের শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি বুনার্জি সকালে চা বাগানে কাজে যান। এ সময় তাদের ছেলে খেলতে বের হয়েছিল। পরে ছেলে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরেRead More
সিলেটে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এর সাথে সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ কমিশনার সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিলেট একটি পবিত্র নগরী। পূর্বে এখানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় সিলেটের মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় ও পরোপকারী। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকবৃন্দ নিজেদের পরিচয়Read More
যুক্তরাষ্ট্র ভ্রমণে জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (২৫ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই জরুরি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় পর্যটকদের নিজস্ব ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকা বাধ্যতামূলক। বার্তায় দূতাবাস স্পষ্ট করে বলেছে, ভ্রমণকালে যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে কিংবা হঠাৎ চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তা সামাল দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ভ্রমণকারীর থাকতে হবে। বিদেশ বিভুঁইয়ে নিজের খরচ বহনে সক্ষমতা নিশ্চিত করার পরেই যেন ভ্রমণের পরিকল্পনা করা হয়- এমনটিইRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র-জনতা কোন ছাড় দিবেনা। বিএনপি ভোটের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণা করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের পথে হাটঁছে। এই দেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়াRead More
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে গ্রাহকদের ক্ষোভ
ডেস্ক রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম নতুন জামে মসজিদের জুলাই মাসের বিল অন্যান্য মাসের তুলনায় এসেছে ২ গুণ। বিল দেখে অবাক হন মসজিদ পরিচালনা কমিটি কর্তৃপক্ষ। একে তো দিনের বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ, তার উপর বিল ডাবল। এমন ঘটনা শুধু মসজিদের বেলায়-ই ঘটছে না, সিলেটজুড়ে গ্রাহকদের একই অভিযোগ। গত দুই (জুন ও জুলাই) মাসের বিল নিয়েই এমন অভিযোগ গ্রাহকদের। এই দুই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয় নিয়ে ভার্চুয়্যাল মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা। অনেকেই দাবি করছেন- আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেওRead More
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণ বিরাজমান জনদুর্ভোগের আশু সমাধান ও স্থানীয় দাবীতে দুর্নীতি মুক্তকরুণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেল ৫টায় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডাঃRead More
পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিমাপুর (পদ্মপুকুর) এলাকার মোজাফফর হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জRead More
ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২টি অবৈধ ড্রেজার জব্দ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনালী চেলা এলাকার মরা চেলার কলাবাগান সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, স্থানীয় গ্রামবাসী ও নৌ পুলিশের যৌথ অভিযানে ২২টি অবৈধ ড্রেজার (লিস্টার) মেশিন ও সংশ্লিষ্ট নৌকা জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি টের পেয়ে সোনাপুর কলাবাগান, নাছিমপুর বাজার এলাকার বালু ব্যবসায়ী ও স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং বালু উত্তোলনকারীদের প্রতিরোধ করেন। একপর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ২২টিRead More
মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে মোটরসাইকেল এবং সকল ধরনের যানবাহনের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণের স্বস্তি ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি এই নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বাহন, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার অথবা যেকোনো ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শব্দদূষণ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও প্রবীণদের জন্য মারাত্মক অসুবিধা সৃষ্টি করছে। তাই এ ধরনের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে হামRead More


