বৈশাখী নিউজ ২৪
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ, ঢাকা থেকে রংপুর, ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ও ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। সেখানেই নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে, রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনেRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)Read More
জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: গত জুলাই মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬২৯ জন। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে নারী ৫৭, শিশু ৪৮। ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৮ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১২ দশমিকRead More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ গ্রামের চার মাস বয়সী। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সী। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকেRead More
সিলেটে শিশু ফাহিমা হত্যায় জাকিরের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মহানগর শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ জজ আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি মো. বদরুল আহমদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়ার ধন রায়ের চক এলাকার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে এবং প্রতিবেশী ও সম্পর্কে নিহত শিশুটিরRead More
পত্নীতলায় মাদক বিরোধি পৃথক অভিযানে ৮ জন আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৫ আগস্পট) রিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ৮ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোহেল রানা মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের ইয়াচিনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তারRead More
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। ১৯৮৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দোয়া, মিলাদ, কোরআনখানি, আলোচনা সভা, খাদ্য বিতরণ ও স্মরণানুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের শুরুতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম, কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। নৌ সদর দপ্তরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে শ্রদ্ধা নিবেদন, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং বাদ জোহর নৌবাহিনীরRead More
সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই-২০২৬’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টা শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়। ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় এবং মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফRead More
প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী!
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার গ্রিনহিল স্টেট কলেজের এক অফিস সহকারী চার বছর ধরে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পরীক্ষক হিসেবে উত্তরপত্র মূল্যায়ন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁকে পরীক্ষক হিসেবে মনোনয়ন দেওয়ার ঘটনায় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ রঞ্জন বর্মনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। জানা গেছে, কলেজটির অফিস সহকারী জয়ন্ত দত্ত চলতি বছর চতুর্থবারের মতো এইচএসসি পরীক্ষার পরীক্ষকের দায়িত্ব পালন করেন। এবার তিনি বাংলা প্রথম পত্রের ৫৫৪ জন পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনRead More
গোয়াইনঘাটে ছয় দিন ধরে শ্রমিক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূণ্যনগর গ্রামের বাসিন্দা লীলমণি দাস (৫৩) নামের এক শ্রমিক ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কালাইরাম দাসের ছেলে এবং পাঁচ সন্তানের জনক। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট সদর থেকে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় লীলমণি দাসের স্ত্রী সজনা রানী দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২১৮, তারিখ ৫ আগস্ট ২০২৬। নিখোঁজ লীলমণি দাসের গায়ের রং কালোRead More


