Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ধর্মপাশায় পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিলের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬)। তারা চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ পানিতে পড়ে যায়। এ অবস্থায় ভাইকে উদ্ধারের চেষ্টা করতেRead More


সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় মো. নাজিম উদ্দীন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬ নম্বর কূপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহমুদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাজিম উদ্দীন হরিপুর এলাকার শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় রাস্তাRead More


এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট, এসএমএসে যুক্ত হলো নতুন নম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। এবার মোবাইল ফোনে মেসেজের (এসএমএস) মাধ্যমে এই ফল দেখতে আগে থেকে চালু থাকা ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন একটি নম্বর যুক্ত হয়েছে। নম্বরটি হলো- ১৬১৪০। শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ওয়েবসাইটে এসএমএসের শিক্ষার্থীরা ফল দেখতে পাবে। মোবাইলে ফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছরRead More


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর সাংগঠনিক কার্যক্রমের সূচনা করেন। মাজার জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে, বিকেল চারটায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও উষ্ণ স্বাগত জানান সিলেট মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত হাজারো নেতাকর্মী স্লোগানেRead More


ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য হিসেবে রাখা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আলRead More


সিলেট মহানগর মহিলা জামায়াতের আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। এজন্য নারীদেরক আরো বেশী স্বোচ্চার হতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা সময়ের দাবি। তিনি শুক্রবার (৭ আগস্ট) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।Read More


সিলেটে দুর্ঘটনায় নিহত প্রিতমের বোনের লেখাপড়ার দায়িত্ব নিলো মহানগর জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত প্রিতমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর যতরপুর মৌবন এলাকায় নিহত প্রিতমের বাসায় যান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নগর জামায়াত নেতৃবৃন্দ। এসময় জামায়াত নেতৃবৃন্দ নিহত প্রিতমের বাবার কাছে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান। পরিবারের সদস্যরা জানান, প্রীতমই ছিলেন তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তার আয়ের ওপর নির্ভর করেই চলত বৃদ্ধ মা ও বোনের পুরো সংসার। অনেক কষ্ট আর অভাবের মধ্য দিয়েই দিন পারRead More


সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামে আক্রান্ত আয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। এদিকে, শিশুটির বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের অভিযোগ- সময়মতো আইসিইউতে না নেওয়ায় তাদের সন্তান মারা গেছে। তারা জানান- শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে শনিবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা।Read More


ফটো সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরি, ৪দিনেও উদ্ধার নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির ৪ দিন অতিবাহিত হলেও অপরাধীদের শনাক্ত করতে বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. দুলাল হোসেন দৈনিক সিলেট বাণী পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগRead More


সিলেটে শ্রাবণসন্ধ্যায় গানে-কবিতায় রবীন্দ্রস্মরণ

বৈশাখী নিউজ ডেস্ক: শ্রাবণসন্ধ্যায় গানে-কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট ও রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দলোক। কবিগুরুর ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেটের সভাপতি ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমনা আজিজ। জয়তী ঘোষ লুনার সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালিত হয়। প্রধানRead More