বৈশাখী নিউজ ২৪
সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফসহ দুই নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ দেশে পাচারেরRead More
চুয়েটে পুকুরের পানিতে ডুবে মৌলভীবাজারের ২ শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থীর বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়। নিহতরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা তলিয়েRead More
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেটRead More
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় আটক ১, তছনছ বাসা-খোয়া গেছে কাগজপত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (১২ ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার (৪০) স্থায়ী বাড়ি চাঁদপুর হলেও সে বর্তমানে রায়নগর এলাকায় আক্তার মিয়ার কলোনিতে বসবাস করছিল। বাবুল মিয়া পেশায় রংমিস্ত্রি ও কসাই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। এরআগে বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী ১১১ নম্বর বাসারRead More
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সভাপতি আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহার এক যুক্ত বিবৃতিতে ২০২৩ সালের চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট এর আলোকে ৫%ইনক্রিমেন্টের মাধ্যমে দৈনিক নগদ মজুরি ১৯৬ টাকা ঘোষণাকে অযৌক্তিক-অগ্রহনযোগ্য উল্লেখ করে ৫ শত টাকা ঘোষণা করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দৈনিক নগদ মজুরি ৫শত টাকা, শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২৩ বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বসত ভিটারRead More
লোডশেডিং ও নৃশংস ৩ খুনের ঘটনায় পুণ্যভূমির নাগরিকবৃন্দ হতভম্ব ও নির্বাক
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট সহ সারা দেশে বিদ্যুতের সীমাহীন বিদ্যুতের লোডশেডিং, গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের অবস্থা চিড়ে চাপটা। পাশাপাশি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এরই মাঝে সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডের রায়নগর, ১১১-মিতালি আবাসিক এলাকায় নগরীর স্বনামধন্য ৯০ ঊর্ধ্ব ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহসিনাকে একই সাথে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই তিন খুনের ঘটনায় সিলেটের পুণ্যভূমিরRead More
ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আনুজানি গ্রামের বাসিন্দা আব্দুন নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভাতগাঁও ও দোলারবাজার ইউনিয়ন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুই ইউনিয়নবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দুই ইউনিয়নের শতাধিক গ্রামের হাজারো মানুষ অংশ নেন। গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ভাতগাঁও ইউনিয়নের আনুজানি পয়েন্টে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে এবং হামলার প্রতিবাদে স্লোগান দিয়েRead More
কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সোয়া ২ কোটি টাকার কার্পেটিং!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শমশেরনগর-এয়ারপোর্ট সংলগ্ন রেলগেট-পতনঊষার ভায়া তারাপাশা সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র ১ মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান বজায় না রাখার কারণেই এত অল্প সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা এলজিআরডির পক্ষ থেকে বিষয়টি দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ২ কোটি ১৫ লাখRead More
রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে নিজ বাসায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ঘটনাস্থল পরিদর্শনকালে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের বাসাতেও মানুষ নিরাপদ নয়। খুন-খারাবি, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তারকে স্ত্রী ও গৃহকর্মীসহ জবাই করে হত্যার ঘটনায় সিলেটবাসী বাকরুদ্ধ ওRead More
শান্তিগঞ্জে সড়কের পাশে পচা-গলা শিশুর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের পানিতে পচা-গলা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ২টার দিকে উপজেলার ৪নং পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মহাসড়কের পাশে পানিতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে শরীরের চামড়া ও মাংস খসে পড়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত শিশুর বয়স আনুমানিক ৭ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানারRead More


