বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের উপসর্গে দুই বছরের শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১ জনের। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স ২ বছর। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্টRead More
সিলেটে সেই ছুরি উদ্ধার, যা দিয়ে ‘তিনজনকে খুন করেন’ বাবুল মিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। আটক আসামি বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়নগরের একটি খালি জায়গা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। এখন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ওই রক্তের সঙ্গে ঘটনাস্থলে পাওয়া রক্তের মিল খোঁজা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে রায়নগরের ওই বাসার পাশের একটি ঝোপ থেকে এই ছোরা উদ্ধার করা হয়। ওই ছোরায় রক্ত লাগানো ছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর ও প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। মোহাম্মদRead More
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪০ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেনRead More
চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংকের ভাষায়, বিপুল এই অর্থের ‘ঘাটতি’ পাওয়া গেছে। টাকা বিভিন্ন গ্রাহকের আমানতের বলে জানিয়েছে ব্যাংক। এ ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নন মো. জাফরুল্লাহ তানভীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে প্রশ্ন উঠেছে ৪ কোটি ৩৮ লাখ টাকা যদি সত্যিই ভল্ট থেকে সরানো হয়েRead More
সিলেট ওসমানী হাসপাতালের ৫তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত ১১ আগস্ট চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীর হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনিRead More
দিরাইয়ে দুই সন্তানকে হত্যার রহস্য উদঘাটন, পিতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে (৩২) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তান দুজনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পারিবারিক অশান্তি ও সন্তানদের মধ্যে মারামারি নিয়ে ক্ষোভের কথা জানান অভিযুক্ত কামরুল। নিহত দুই শিশু হলো মুহাদ্দিস মিয়া (৬) ও তুলনা আক্তার (৩)। কামরুল হাসান চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) কামরুল তার দুই সন্তানকে নিয়ে রাত থেকে নিখোঁজ ছিলেন। শনিবার ও রোববারও তিনি বাড়িতে ফেরেননি। এ অবস্থায়Read More
গৃহকর্মীর সাথে দেখা করতে এসে তিন খুন, যেভাবে রহস্য উদঘাটন করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত গৃহকর্মী তাহমিনা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁর প্রেমিক বাবুল মিয়া একাই তিনজনকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। বাবুল মিয়ার স্বীকারোক্তিমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে অভিযান চালিয়েছে পুলিশ তবে ছুরিটি পাওয়া যায়নি। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় খুন হন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগমRead More
জগন্নাথপুরে বিদ্যালয়ের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯ লাখ টাকা ব্যয়ে মেরামত ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত শিডিউল না মানার অভিযোগে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভেতরের প্রায় ১০ ফুট চওড়া রাস্তায় শিডিউল অনুযায়ী ৫ ইঞ্চি আরসিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও রড ছাড়াই মাত্র ২ থেকে আড়াই ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল। এছাড়া জমাটবদ্ধ নষ্ট সিমেন্ট, অতিরিক্ত বালু ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগRead More
নরসিংদীতে সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ি চালকরা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। জানা গেছে, ঢাকা-সিলেট সড়কের ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা। এর প্রতিবাদে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার চালকরা মহাসড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতেRead More
খুলনায় চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে চার হাজার পিস ইয়াবাসহ আনোয়ার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে লবণচরা থানার পল্লী বিদ্যুৎ সংলগ্ন রেস্টুরেন্ট সাউথ গেট থেকে তাকে আটক করা হয়। আটক আনোয়ার চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা সিরাজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়র জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি ইজিবাইক যোগে কয়েকজন ব্যক্তি গল্লামারী থেকে কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুতের সামনে আসলে গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় আনোয়ারের কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ উল্লিখিত পরিমান ইয়াবা উদ্ধার করে। লবণচরা থানারRead More


