Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছাতক প্রতি‌নি‌ধি: ‎সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগষ্ট (শুক্রবার) সকালে উপজেলার সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশ ও ডাক্তার কানু প্রিয় দাসের যৌথ সঞ্চালনায় পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতকRead More


তৃতীয় দফায় চলছে সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা গণনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে স্থাপন করা নতুন দানবাক্স থেকে তৃতীয়বারের মতো টাকা গণনা চলছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উন্মুক্তভাবে এ গণনা শুরু হয়েছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে টাকা গণনা শুরু হয়েছে। গণনা শেষে প্রাপ্ত টাকার পরিমাণ সবার জন্য প্রকাশ করা হবে। এর আগে গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিRead More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৫ মাস। সে সিলেট এমএজিRead More


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে ইউএসজিএস প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। ইউএসজিএসের তথ্য অনুযায়ী,Read More


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২Read More


নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে আমির হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়েছিলেন। তারা রাতভর সেখানে থেকে সকালে তিতাস কমিউটারের ছাদে উঠে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতিRead More


সিলেটে ট্রিপল মার্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজাহার, বাবুল মিয়াকে আসামী করা হয়নি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে তিনজনকে হত্যার ঘটনায় অবশেষে কোতোয়ালি মডেল থানায় এজাহার দিয়েছেন নিহত দম্পতির মেয়ে ও যুক্তরাজ্যপ্রবাসী সেলিনা সুলতানা। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তিনি এজাহারটি দাখিল করেন। এর আগে পিতা-মাতার জানাজা ও দাফন সম্পন্ন করেন তিনি। এজাহারে আটক বাবুল মিয়াকে আসামী করা হয়নি। কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, এজাহার পেয়েছি। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের মেয়ে অজ্ঞাত আসামী করে মামলার এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, সেলিনা সুলতানা তাঁর বাবা এম এ সাত্তার ও মা সুরাইয়া বেগম হত্যার ঘটনায় আইনজীবী সিরাজুল ইসলামসহRead More


২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সরকার ঘোষিত নির্ধারিত সময়েই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসিরRead More


বিয়ানীবাজারে গৃহবধূর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে গলায় ফাস দিয়ে রিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪) দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রিপা আক্তার ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর অনুমান দেড়টার দিকে গৃহবধূর স্বামী রাসেল আহমদ বাড়িতে এসে দেখেন তার বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এসময় তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোন সারাশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে বসত ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলে দেখেন তার স্ত্রী রিপা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে রয়েছেন।Read More


বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। বর্তমানে সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপাইটর সিরাজুল ইসলাম শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে রয়েছেনRead More