শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে ইউএসজিএস প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের মধ্যে পড়েন। এ ধরনের কম্পন ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি এবং দুর্বল কাঠামোর ভবনে ব্যাপক ক্ষতি করতে পারে।
ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। অতীতেও দেশটি বেশ কয়েকটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির মুখোমুখি হয়েছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed