বৈশাখী নিউজ ২৪
সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্সসহ প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট ও পাথরকোয়ারী বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্স, সুপারি, কিসমিস, ফল, জুস, ট্যাং, বাসমতি চাল, ঝান্ডু বামসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে। জব্দকৃতRead More
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে এবং কয়েকটি পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেদওয়ানের বাবা কামরুজ্জামান ও মা ফুলই বেগম। সম্প্রতি শিশুটি মায়ের সঙ্গে নবীগঞ্জRead More
তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল জানান, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। এ নিয়ে ওই শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জুয়েলের অভিযোগ, শুক্রবার বিরোধ মীমাংসার জন্যRead More
গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার (১৫ আগস্ট) ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে তাদের সহমর্মিতা প্রকাশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার ভোররাতে হেতিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহRead More
মৌলভীবাজারে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের অদূরের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে। নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে দুবার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দুবারই তিনি পরাজিত হন। পুলিশ,Read More
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। ভোরবেলার ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৪৭ জন নিহত হয়েছেন। আরও ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। সকালের ভূমিকম্পটি আঘাত হানে তেনেগ্গারা প্রদেশের পূর্ব নুসার ফ্লোরেস দ্বীপে। আর ৬ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হেনেছে উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ান্তার শহরে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ান্তার শহরেরRead More
সিলেট-সুনামগঞ্জ-ছাতক রুটে ট্রাক-পিকআপ শ্রমিকদের কর্মবিরতির ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: লামাকাজীর এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার (১৬ আগস্ট) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ২টায় নগরীর প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুমRead More
কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ এর সভাপতি অরুন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। গেস্ট অব অনার ছিলেন লোকনাথ সেবা সংঘ, মৌলভীবাজার এর সভাপতি প্রাণেশ নাগ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন রায়। লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক অলক দেব ও সাংস্কৃতিকRead More
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-উই-৫ ক্যাবলের দুই দিকের সংযোগই বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয় এবং ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। বিএসসিপিএলসি জানায়, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কিছুRead More
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ জনে। একই সময়ে নতুন করে ৭৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রাম বিভাগে ৮৯,Read More


